,

নির্বাচনের বিষয়ে আবদার শুনব না : নাসিম

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির উদ্দেশে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলির সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, তাঁর দল নির্বাচনের বিষয়ে কোনো আবদার শুনবে না।

আজ রোববার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে হোমিপ্যাথিক শিক্ষক ও চিকিৎসকদের এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে নাসিম এই মন্তব্য করেন।

নাসিম বলেন,‘নির্বাচনের ব্যাপারে আমরা কোনো আবদার শুনব না। জনগণের প্রতি যদি আস্থা না থাকে, তাহলে কেন রাজনীতি করেন? কেউ যদি দেশের জনগণের প্রতি আস্থা না রাখে, তাহলে সে দোষ তো আমাদের নয়।’

‘নির্বাচনে কে আসল, কে আসল না, এটা কোনো ব্যাপার না। সংবিধান অনুযাযী যথা সময়ে শেখ হাসিনার অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করে আওয়ামী লীগের বর্ষীয়ান এই নেতা বলেন,‘যারা নির্বাচনে অংশগ্রহণ না করে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করে, তারাই এখন গণতন্ত্রের কথা বলে। আর যা-ই হোক, মানুষ হত্যাকারীদের মুখে গণতন্ত্রের কথা মানায় না। গণতন্ত্র ছাড়া কোনো দেশ চলতে পারে না। এখন গণতন্ত্র আছে বলেই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে এগিয়ে যাচ্ছে।’

সমাবেশে স্লোগানের রাজনীতি বন্ধ করে জনগণের সেবা করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানান নাসিম। তিনি বলেন, ‘দায়িত্ব পালন না করে শুধু রাজনীতি করবেন, জয় বাংলা স্লোগান দিবেন, তা হবে না। যার যা দায়িত্ব তা সঠিকভাবে পালন করতে হবে। শুধু স্লোগান দিলে চলবে না।’

হোমিপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ রায়ের সভাপতিত্বে সমাবেশে ঢাকা মাহনগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদও বক্তব্য দেন।

ভুয়া ক্লিনিক ও ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, চটকদার বিজ্ঞাপন নিয়ে যারা ভেজাল ওষুধ বিক্রি করছে, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। ভেজাল ওষুধ বিক্রি বন্ধ করতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের