,

‘কওমী মাদ্রাসা আর হেফাজত সন্ত্রাস এক ইস্যু নয়’

news-image

শেরপুর প্রতিনিধি : স্বরাস্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, “কওমী মাদ্রাসা, হেফাজত সন্ত্রাস আর কওমি মাদ্রাসার স্বীকৃতি দান এক ইস্যু নয়। হেফাজতের সাথে কওমী মাদ্রাসার সম্পর্ক আপনারা কোথায় পেলেন। কওমী মাদ্রাসার শিক্ষার্থীরা ধর্মীও শিক্ষার পাশাপাশি আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়াবে এজন্য সরকার এই ব্যবস্থা নিয়েছে। ”

রবিবার শেরপুরের ঝিনাইগাতী থানার নতুন ভবন উদ্বোধনকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, “মাননীয় প্রধানমন্ত্রী কয়েক বছর আগেই কওমী মাদ্রাসার ব্যাপারে কমিটি করে দিয়ে ছিলেন। মাননীয় প্রধানমন্ত্রী তাদের স্বীকৃতি দিয়েছেন। ”

মন্ত্রী বলেন, “সারা দেশে আমরা নতুন নতুন ভবনগুলো তৈরী করছি দেশকে নিরাপত্তার চাদরে ঢেকে দেয়ার জন্য। সারাদেশে যে সমস্ত জরাজীর্ণ থানা ভবনগুলো আছে সেগুলোকে এই ভবনের আদলেই করা হবে। সেই সাথে জনগন যাতে তার সঠিক সেবা পায় এ চিন্তা করেই এ ভবনগুলো করা হয়েছে। সারা দেশে একই টাইপের থানা ভবন করা হচ্ছে যাতে আগের চেয়ে উন্নত সেবা দেয়া যায়। এ ভবনগুলো সবদিকে খেয়াল রেখেই করা হয়েছে। ”

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য একেএম ফজলুল হক, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জে এম সালেহ উদ্দিন, ডিআইজ চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা প্রসাশক ড. মল্লিক আনোয়ার হোসেন, পুলিশ সুপার রফিকুল হাসান গণি। পরে মন্ত্রী স্থানীয় বিনোদন কেন্দ্র গজনী অবকাশ পরিদর্শনে যান।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে