,

বিজয়নগরে আইনশৃঙ্খলা বাহিনী  সর্ব্বোচ্চ কঠোর অবস্হানে

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন ও সুধি সমাবেশকে কেন্দ্র করে  উত্তেজনা ও  আওয়ামী লীগের হরতাল কর্মসূচিকে সংর্ঘাতের আশংকাকে কেন্দ্র করে কঠোর অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে উপজেলা সদরের বিভিন্ন স্থানে র‌্যাব, পুলিশ ও বিজিবি সদস্যরা দায়িত্ব পালন করছেন।
মন্ত্রী ছায়েদুল হকের আগমন ঠেকাতে বিজয়নগর উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠনের ডাকা সকাল সন্ধ্যা হরতাল শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে। হরতাল সমর্থনে উপজেলা সদরে এখনো পর্যন্ত কোনো মিছিল লক্ষ্য করা যায়নি। যানবাহন চলাচলও স্বাভাবিকই রয়েছে। সকাল থেকেই উপজেলার বিভিন্ন পয়েন্টে বিজিবি, র‌্যাব ও পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে জেলার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ বলেন, হরতালের কোনো আলামত নেই বিজয়নগরে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান,মন্ত্রীর আগমন ও হরতালকে ঘিরে যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আমরা কঠোর অবস্থানে রয়েছি।পরিস্হিতি স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য,  মন্ত্রীর বিজয়নগর সফরকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় রোববার সকাল থেকে  বিজয়নগরে দুই প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের আছে । আজ  সকাল ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বিজয়নগর, সদর, আশুগঞ্জ ও সরাইল উপজেলায় ১৪৪ ধারা জারি করেন স্ব-স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তারা (ইউএনও)।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে