,

আত্মসমর্পণ করে জামিন চাইবেন তারেকের শাশুড়ি

news-image

নিজস্ব প্রতিবেদক : সম্পদের হিসাব দাখিল না করা সংক্রান্ত দুর্নীতির মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন চাইবেন বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু।

রবিবার (২৩ এপ্রিল) ঢাকার সিনিয়র স্পেশাল জজ কামরুল হোসেন মোল্লার আদালতে দমন কমিশনের (দুদক) মামলাটিতে হাজির হচ্ছেন তিনি। তার আইনজীবী এ জে মোহাম্মদ আলী ও মাসুদ আহমেদ তালুকদার এজলাস কক্ষে হাজির হয়েছেন। তারা বেলা সাড়ে এগারটায় জানান, সৈয়দা ইকবাল মান্দ বানু আদালতের পথে রয়েছেন।

গত ১২ এপ্রিল তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তাপস কুমার পাল ওইদিন জানান, মামলায় দাখিল করা দুদকের চার্জশিট আমলে নিয়ে বিচারক এ পরোয়ানা জারি করেন। আগামী ১৪ মে গ্রেফতার সংক্রান্ত প্রতিবেদনের জন্য দিন ধার্য করা হয়েছে।

মামলার নথি সূত্রে জানা গেছে, ২০১৪ সালের ২৫ জানুয়ারি সম্পদের হিসাব বিবরণী দাখিল করতে সৈয়দা ইকবাল মান্দ বানুকে চিঠি দেয় দুদক। কিন্তু তিনি হাইকোর্টে রিট করে এ বিষয়ে স্থগিতাদেশ পান।

এর বিরুদ্ধে দুদক আপিল করলে হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করে দেন আপিল বিভাগ।

ইকবাল মান্দ বানু সম্পদের বিবরণী দাখিল না করায় ২০১৪ সালের ৩০ জানুয়ারি দুদকের উপ-পরিচালক আর কে মজুমদার ঢাকার রমনা থানায় এ মামলাটি করেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের