,

১৩ মে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু!

news-image

অনলাইন ডেস্ক : উত্তর কোরিয়া, সিরিয়া ও আমেরিকাকে কেন্দ্র করে বিশ্বে যে উত্তেজনা চলছে এ নিয়ে সবার মনে একটা আশঙ্কা তৈরি হয়েছে- তাহলে কি তৃতীয় বিশ্বযুদ্ধ খুব কাছাকাছি?

সেই জল্পনাকে আরো উস্কে দিলেন ক্লেয়ারভয়ান্ট হোরাসিও ভিলেগাস নামে এক ভবিষ্যৎ বক্তা। তিনি একজন স্বঘোষিত ‘ভগবানের দূত’। আগামী ১৩ মে নাকি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হবে বলে দাবি করেন হোরাসিও।

এক ব্রিটিশ গণমাধ্যমে দাবি করা হয়, ট্রাম্পই যে পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন, প্রেসিডেন্ট নির্বাচনের বেশ কয়েক দিন আগেই তা জানিয়েছিলেন নাকি হোরাসিও। এই খবর সামনে আসতেই প্রচারে আসেন এই ভবিষ্যৎ বক্তা।

ট্রাম্পের প্রেসিডেন্ট হওয়ার মতোই এবার তিনি দাবি করেছেন, খুব শিগগিরই তৃতীয় বিশ্বযুদ্ধ হবে এবং সেটা হবে নাকি ট্রাম্পের জন্যই। এই মুহূর্তে সিরিয়া নিয়ে আমেরিকা ও রাশিয়ার মধ্যে একটা চাপানউতোর চলছে।

অন্যদিকে, উত্তর কোরিয়াও আমেরিকাকে হুঁশিয়ারি দিয়েছে যে কোনো সময় যুদ্ধের জন্য প্রস্তুত তারা। এমন একটা টানাপড়েনের আবহের মধ্যে হোরাসিওর বার্তা শোরগোল ফেলে দিয়েছে। তার দাবি, সিরিয়াকে কেন্দ্র করেই শুরু হবে তৃতীয় বিশ্বযুদ্ধ। আর সেটা নাকি শুরু হবে একটা ‘মিথ্যা তথ্য’কে কেন্দ্র করেই!

হোরাসিওর ভাষ্যমতে, সিরিয়ায় রাসায়নিক হামলা নিয়ে ক্ষমতাশালী দেশগুলি লড়াইয়ে মাতবে। সেই লড়াইয়ে জড়িয়ে পড়বে রাশিয়া, চিন এবং উত্তর কোরিয়া। এই যুদ্ধে ভয়ঙ্কর ক্ষতি ও প্রচুর মানুষের মৃত্যু হবে। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে