,

তিনতলা থেকে ছুঁড়ে ফেলা শিশুকে লুফে নিল দমকলকর্মী! (ভিডিও)

news-image

অনলাইন ডেস্ক : নিরুপায় এক পিতা আগুন থেকে নিজের বাচ্চাকে বাঁচাতে তার শিশু সন্তানটিকে তিনতলার জানালা দিয়ে নিচে ছুড়ে ফেলে দিলেন। তারপরেও সম্পূর্নভাবে অক্ষতই ছিল সেই শিশুটি। কারণ একজন দক্ষ দমকল কর্মী বাচ্চাটিকে দ্রুত লুফে নিয়ে শিশুটির জীবন বাঁচাতে সক্ষম হন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের দেকাল্ব কাউন্টিতে এ ঘটনা ঘটেছে। খবর এনডিটিভির।

প্রত্যক্ষদর্শী কলমিস্ত্রি ল্যারি কার্টার পুরো ঘটনাটি ভিডিও ধারণ করেন। যে ভবনে আগুন লেগেছিল তার পাশের একটি ভবনে কাজ করছিলেন তিনি। তার নেওয়া সেই ফুটেজে শ্বাসরুদ্ধকর এ ঘটনাটি ধরা পড়েছে। আগুন ওই অ্যাপার্টমেন্ট ভবনটির তিনতলাকে গ্রাস করতে উদ্যত হলে এ ঘটনাটি ঘটে।

আগুন নেভানোর চেষ্টারত দমকল কর্মী রবার্ট সুটন ওই জানালার নিচেই ছিলেন। পড়ান্ত শিশুটিকে অত্যন্ত তৎপরতার সঙ্গে তিনি লুফে নেন। পরে ওই শিশুর বাবাকেও ভবনটি থেকে জীবিত উদ্ধার করা হয়।

ফক্স ফাইভ চ্যানেলকে ঘটনার বিষয়ে সুটন বলেন, “ছোট একটি শিশু। যখন তার বাবা ‘সাহায্য কর’ বলে চিৎকার করছিল আমি শুনতে পাই, তাকিয়ে দেখি তিনি শিশুটিকে হাতে নিয়ে জানালার বাইরে ঝুলে আছেন। তখনই আমি অ্যাকশনে যাই। ”

এ বিষয়ে নিজের কৃতিত্ব অস্বীকার করে এজন্য তাদের প্রশিক্ষণকে কৃতিত্ব দিয়েছেন তিনি। বলেছেন, “আমি যা করেছি অন্যান্য দমকল কর্মীরাও এক্ষেত্রে তাই করতেন। ”

https://youtu.be/qqwzirOHkSw

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে