,

মহাকাশ গবেষণা কেন্দ্রে ভিড়েছে চীনের প্রথম কার্গো

news-image

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : চীনের পাঠানো প্রথম কার্গো মহাকাশযান তিয়ানঝু-১ শনিবার কক্ষপথের একটি গবেষণা কেন্দ্রে সফলভাবে ভিড়েছে। বেইজিং মহাকাশ নিয়ন্ত্রণ কেন্দ্র একথা জানায়।

তিয়ানঝু-১ বৃহস্পতিবার সন্ধ্যায় হাইনান প্রদেশের ওয়েনচেং মহাকাশ উৎক্ষেপণ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয় এবং এটি মহাকাশ গবেষণা কেন্দ্র তিয়ানগং-২’র দিকে এগিয়ে যেতে থাকে। শনিবার দুপুর ১২টা ১৬মিনিটে এটি প্রথম ওই মহাকাশ গবেষণা কেন্দ্রের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয় এবং ১২টা ২৩মিনিটে এটি সম্পূর্ণভাবে গবেষণা কেন্দ্রে ভিড়ে যায়।

চীনের সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানায়, এ কার্গো যানের সাহায্যে কক্ষপথে বিভিন্ন উপকরণ ও জ্বালানি বহন করা হচ্ছে। সিনহুয়ার খবরে আরো বলা হয়, ১০.৬ মিটার দীর্ঘ এ যান স্যাটেলাইটের পাশাপাশি ছয় মেট্রিক টনের বেশী মালামাল বহনে সক্ষম। এএফপি।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা