,

বিমানে এবার নারী ও শিশুকে হেনস্থা!

news-image

অনলাইন ডেস্ক : এক মহিলা যাত্রীর উপর চড়াও হলেন আমেরিকান এয়ারলাইন্সের এক বিমানকর্মী। ছোট দুই শিশুকে নিয়ে বিমানে উঠেছিলেন ওই মহিলা। অভিযোগ, তার কাছ থেকে প্র্যামটি (শিশুকে বসিয়ে ঠেলে নিয়ে যাওয়ার গাড়ি) কেড়ে নেন ওই কর্মী।

এমনকি, ওই মহিলার গায়ে হাতও তোলেন। জখম হতে পারত শিশু দুটিও। এখানেই শেষ নয়। দুই শিশুসহ ওই মহিলাকে বিমান থেকে নামিয়েও দেয়া হয়।

গত শুক্রবার রাতে সানফ্রান্সিসকো থেকে ডালাস যাচ্ছিল বিমানটি। কিন্তু ওড়ার আগে বিনা কারণেই ওই যাত্রীর উপর চড়াও হন অভিযুক্ত ওই বিমানকর্মী। কথা কাটাকাটির এক পর্যায়ে ওই মহিলার সঙ্গে থাকা বাচ্চাদের প্র্যামটি কেড়ে নেন ওই কর্মী। দুই যমজ সন্তানকে নিয়ে তখন দিশাহারা ওই মহিলা কান্নায় ভেঙে পড়েন।

এসময় পাশে থাকা এক সহযাত্রী বিষয়টির প্রতিবাদ করেন। তিনি ওই বিমানকর্মীকে বলেন, ‘আপনি যদি এটা আমার সঙ্গে করতেন, আমি আপনাকে মেরে শুইয়ে দিতাম। আর একটু হলে আপনি একটা বাচ্চাকে আঘাত করতেন। ’ এতেও দমে না গিয়ে ওই কর্মী বলেন, ‘আপনি পুরো ঘটনাটি জানেন না। ’ ‘জানতেও চাই না। অমি শুধু জানি আপনি একটা বাচ্চাকে আঘাত করতে যাচ্ছিলেন,’ বলে রেগে উঠেন ওই যাত্রী। হুমকির সুরে পাল্টা জবাবে বিমানকর্মী বলেন, ‘আপনি এর মধ্যে ঢুকতে যাবেন না। ’

হয়রানির এখানেই শেষ নয়। এরপরে দুই শিশু-সহ ওই মহিলাকে বিমান থেকেই নামিয়ে দেয়া হয়। তাদের ফেলে রেখেই বাকি যাত্রীদের নিয়ে ডালাস উড়ে যায় বিমানটি।

পুরো ঘটনাটি রেকর্ড করেন সুরাইন আদ্যন্তয় নামে আরেক যাত্রী। অনলাইনে সেটি পোস্ট করে তিনি লেখেন, ‘এক মহিলার থেকে তার বাচ্চাদের প্র্যামটি কেড়ে নেন বিমানকর্মী। তার গায়ে হাতও তোলেন। একটুর জন্য বাচ্চাগুলোর লাগেনি। এক ভদ্রলোক ওই মহিলার হয়ে কথা বলায়, তাকেও এক হাত নেন ওই কর্মী। ’ পরে ভিডিওটি দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে।

ভিডিওটি শনিবার সকালের মধ্যে প্রায় চার হাজার বার শেয়ার হয়েছে। ওই যাত্রীর অভিযোগ, মহিলার কাছে ক্ষমা না চেয়ে উল্টে তাকেই ক্ষমা চাইতে বলেন বিমানকর্মী।

তবে চাপের মুখে পড়ে এই ঘটনার নিন্দা করেছে মার্কিন উড়ান সংস্থাটি। শনিবার একট বিবৃতিতে তারা বলেছে, ‘ভিডিওতে ওই মহিলার সঙ্গে যে ব্যবহার করা হয়েছে, তা একেবারেই আমাদের আদর্শের বিরোধী। আমরা যাত্রীদের সঙ্গে এই রকম ব্যবহার সমর্থন করি না। ’

বিমান সংস্থাটি আরো জানিয়েছে, ওই কর্মীকে বরখাস্ত করা হয়েছে। পাশাপাশি গোটা ঘটনার জন্য ক্ষমাও চেয়েছে বিমান সংস্থাটি।
শুরু হয়েছে এ ঘটনায় তদন্ত কাজ।

গত মাসেও শিকাগো থেকে লুইভিলগামী ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমান থেকে মেঝেতে ফেলে টেনে-হিঁচড়ে নামিয়ে দেয়া হয়েছিল রক্তাক্ত এক এশীয় যাত্রীকে।

অভিযোগ, আসনের চেয়ে বেশি টিকিট বিক্রি করার ফলেই সব যাত্রীকে জায়গা দিতে পারছিল না মার্কিন বিমান সংস্থাটি। এরই ফল ভুগতে হয় ওই এশীয় চিকিৎসককে। রীতিমতো জখম হন তিনি।

সমালোচনা ঝড়ের মুখে ইউনাইটেড এয়ারলাইন্সও দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছিল। জানিয়েছিল, এমনটি আর হবে না। কিন্তু এর কয়েকদিনের মধ্যেই ভুল আসনে বসার অভিযোগে ইউনাইটেড এয়ারলাইন্সের বিমান থেকে এক নব দম্পতিকে নামিয়ে দেয়া হয়। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে