বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশে যাচ্ছেন না মৎস্যমন্ত্রী

news-image

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হক উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করলেও সমাবেশে যোগ দেবেন না। রোববার সকাল ৯টার দিকে মন্ত্রী ছায়েদুল হকের ব্যক্তিগত সহকারী মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি মুঠোফোনে জানান, স্যার দুপুরে সরকারি কর্মসূচি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করে চলে আসবেন। বিকেলে চান্দুরায় যে সমাবেশ হওয়ার কথা ছিল সেটিতে যোগ দেবেন না।
১৪৪ ধারা জারির জন্য নয়, রোডস এর বাংলোটি অরক্ষিত হওয়ার কারণে মন্ত্রী সমাবেশে যাবেন না বলেও জানান তিনি।
এর আগে মন্ত্রী ছায়েদুল হকের বিজয়নগর সফরকে কেন্দ্র করে প্রতিপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় রোববার সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত বিজয়নগর, সদর, আশুগঞ্জ ও সরাইলে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে ১৪৪ ধারা জারি করে সংশ্লিষ্ট উপজেলা প্রশাসন। এছাড়া বিজয়নগরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় শনিবার সন্ধ্যায় ২ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের সিদ্ধান্ত নেয়া হয়।
উল্লেখ্য, রোববার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধন করে বিকেলে চান্দুরায় একটি সুধি সমাবেশে যোগ দেয়ার কথা ছিল মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাড. ছায়েদুল হকের।
তবে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরীকে আমন্ত্রণ না জানানোয় গত বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলন করে বিজয়নগর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. তানভীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম ভূঁইয়া মন্ত্রী ছায়েদুল হকের অনুষ্ঠান বর্জনের ঘোষণা দেন।
পরে এদিন বিকেলেই উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসহযোগী সংগঠন রোববার বিজয়নগরে সকাল-সন্ধ্যা হরতালের ঘোষণা দেন। এরপর শুক্রবার দুপুরে বিজয়নগর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর ও কার্যালয় ভাঙচুর করে দুর্বৃত্তরা। এছাড়া দুর্বৃত্তরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রীর নামফলকও ভেঙে দেয়।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু