,

তুরস্কই জঙ্গিদের রাসায়নিক অস্ত্র দিয়েছে : বাশার

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :সিরিয়ায় তৎপর উগ্র তাকফিরি জঙ্গিদেরকে রাসায়নিক অস্ত্র সরবরাহ করার জন্য তুরস্ককে অভিযুক্ত করেছেন প্রেসিডেন্ট বাশার আল-আসাদ। তিনি বলেছেন, আঙ্কারাই যে উগ্র সন্ত্রাসীদের হাতে রাসায়নিক অস্ত্র তুলে দিয়েছে সে ব্যাপারে দামেস্ক শতভাগ নিশ্চিত।

শুক্রবার রাশিয়ার স্পুতনিক বার্তা সংস্থাকে দেয়া এক বিশেষ সাক্ষাৎকারে আসাদ বলেন, শুধু রাসায়নিক অস্ত্র নয় জঙ্গিরা তুরস্কের কাছ থেকে সরাসরি অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা গ্রহণ করছে।

প্রেসিডেন্ট বাশার বলেন, জঙ্গিদের প্রতি তুরস্কের সহযোগিতা গোপন কোনো বিষয় নয়। এ সংক্রান্ত বহু তথ্য ও দলিল গত কয়েক বছরে ইন্টারনেটে প্রকাশিত হয়েছে। তুরস্কের বহু রাজনীতিবিদ ও সংসদ সদস্য তুর্কি সরকারের কাছে এ বিষয়ে ব্যাখ্যা জানতে চেয়েছেন।

সিরিয়ার প্রেসিডেন্ট বলেন, তুরস্ক ছাড়া দেশের উত্তর দিক থেকে জঙ্গিদের কাছে অর্থ, সামরিক সরঞ্জাম ও যুদ্ধাস্ত্র আসার অন্য কোনো পথ নেই। কাজেই তুরস্কই যে সিরিয়ায় যুদ্ধ জিইয়ে রেখেছে সে ব্যাপারে দামেস্ক শতভাগ নিশ্চিত।

চলতি মাসের গোড়ার দিকে সিরিয়ার ইদলিব প্রদেশে এক রাসায়নিক হামলায় শতাধিক ব্যক্তি নিহত হয়। মার্কিন সরকার কোনো তথ্যপ্রমাণ উপস্থাপন ছাড়াই ওই হামলার জন্য সিরিয়া সরকারকে দায়ী করে দেশটির একটি বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। প্রেসিডেন্ট বাশার শুক্রবারের সাক্ষাৎকারে ওই রাসায়নিক হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের আহ্বান জানান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের