,

স্কটল্যান্ডের স্বাধীনতার সুযোগ বাড়ছে

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :ব্রিটেনে ঘোষিত আগাম নির্বাচন স্কটল্যান্ডের স্বাধীনতার সুযোগ বাড়াবে বলে মনে করা হচ্ছে। কারণ, ব্রিটেনের আগাম নির্বাচনে স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) কিছু সমর্থন হারাতে পারে। তবে তা স্কটল্যান্ডের ফার্স্ট মিনিস্টার নিকোলা স্টারজেনের আহবানকৃত স্বাধীনতা-বিষয়ক গণভোটের সম্ভাবনাকে চাঙ্গা করে তুলবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এসএনপি নেতা স্টারজেন বলেন, ৮ জুন নির্বাচনে যদি তিনি অধিকাংশ আসনে জয়লাভ করেন, তবে ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরিসা মে’র গণভোটের বিরোধিতা ধুলোয় মিশে যাবে। ২০১৫ সালে স্কটল্যান্ডের ৫৯ আসনের মধ্যে এসএনপি ৫৬টিতে জয়লাভ করে। এবারের নির্বাচনেও সে সাফল্যের ধারাবাহিকতা থাকবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

এর আগে ২০১৪ সালে স্বাধীনতা নিয়ে আয়োজিত একটি গণভোটে ব্রিটেনের সঙ্গেই থেকে যাওয়ার পক্ষে মত দেয় স্কটিশরা। এ পরিপ্রেক্ষিতে স্টারজেন জানান, তিনি স্বাধীনতা বিষয়ে দ্বিতীয় একটি গণভোট চান, কারণ পরিস্থিতির বদল ঘটেছে এবং অনিচ্ছা সত্ত্বেও স্কটল্যান্ডকে ইউরোপীয় ইউনিয়নের বাইরে নিয়ে যাওয়া হতে পারে। গত বছর জুনে ব্রেক্সিট নিয়ে গণভোটে স্কটল্যান্ড ইউরোপীয় ইউনিয়নে থাকার পক্ষে ভোট দেয়। কিন্তু ব্রিটিশ সরকারের অনুমোদন ছাড়া দ্বিতীয় গণভোট আয়োজন করতে পারবে না স্কটল্যান্ড। এ বিষয়ে মে জানিয়েছেন, আরেকটি গণভোটের জন্য এটি সঠিক সময় নয়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে