,

একশোতম এপিসোডে নতুন করে সুনীলকে খোঁচা কপিলের

news-image

 

বিনোদন ডেস্ক : নতুন শো আনছেন সুনীল গ্রোভার। জীবন থাকতে আর কোনও দিন ‘দ্য কপিল শর্মা শো’য়ে ফেরত যাবেন না, ঘোষণা করে দিয়েছেন তিনি। সুনীল কাণ্ডের জেরে কপিলের সঙ্গ ছেড়েছেন ছোটবেলার বন্ধু তথা সহকর্মী চন্দন প্রভাকর ও আলি আসগরের মতো অভিনেতাও। শোনা গিয়েছিল, সোনি টেলিভিশনের পক্ষ থেকে নাকি কপিলকে আল্টিমেটাম দেওয়া হয়েছিল। হয় শোয়ের টিআরপি বাড়াতে হবে, নয়তো শো বন্ধ হয়ে যাবে। এত কিছুর পরও নিজের শোয়ের একশোতম এপিসোড সেলিব্রেট করলেন ‘দ্য কপিল শর্মা’। আর এই অবসরে নতুন করে উস্কে দিলেন সুনীল গ্রোভার বিতর্ক। যার সঙ্গে ঝামেলার জেরে বিগত কয়েকদিনে জেরবার হয়ে গিয়েছে তাঁর টেলি সংসার।

আবার কী করলেন কপিল? নিজের শোয়ের একশোতম এপিসোড সেলিব্রেট করার জন্য সোনির তরফে যে ভিডিওটি পোস্ট করা হয়েছে। তাতে সুনীলকে খোঁচা মেরে কমেডিয়ানের বক্তব্য, যারা সঙ্গে রয়েছেন তাঁদের ধন্যবাদ, যাঁরা সঙ্গে নেই তাঁদেরও ধন্যবাদ।

তবে কপিলের এই তীর্যক মন্তব্য সামাল দেওয়ার আপ্রাণ চেষ্টা করেছেন নভজ্যোত সিং সিধু। তিনি বলেন কপিলের এই শো ঈশ্বরের আশির্বাদ। আর বড় ফুলের তোড়ার মতো। এতে আমার কিংবা তোমার বলে কিছু নেই। এভাবে এই সুন্দর ফুলের তোড়াটা যেন ছড়িয়ে-ছিটিয়ে নষ্ট না হয়ে যায়। তবে সিধুর এই আর্জি সুনীলের মন গলাবে বলে তো মনে হয় না। কারণ, এখন তিনি মগ্ন নিজের নতুন শোয়ের প্রস্তুতিতে। যা আসবে সোনি টেলিভিশনের প্রযোজনাতেই। অফার অন্যান্য চ্যানেল থেকেও নাকি ছিল সুনীলের কাছে। কিন্তু সোনির সঙ্গে আগে থেকেই চুক্তিবদ্ধ তিনি।

https://youtu.be/0PFiyoB9S0I

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে