,

আজান শুনতে ভালই লাগে, সোনুর টুইট বিতর্কে এবার সরব কঙ্গনা

news-image

 

বিনোদন ডেস্ক :আজান বিতর্কে গায়ক সোনু নিগমের পাশে এসে দাঁড়িয়েছিল বলিপাড়ার একাংশ৷ কেউ কেউ অবশ্য সোনুর বক্তব্যের সঙ্গে সহমত হননি৷ এবার সোনুকে সমর্থন জোগালেন জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী কঙ্গনা রানাউত৷ জানালেন, আজান শুনতে তাঁর ভালই লাগে৷ তবে সোনু যা বলেছেন তাও বিবেচনা করা উচিত বলেই মনে করেন তিনি৷

ধর্মস্থানে লাউড স্পিকারের ব্যবহার নিয়ে মুখ খুলেছিলেন সোনু৷ তবে সব ছাপিয়ে আজানই বেশি গুরুত্ব পেয়ে যায়৷ তার জেরে জারি হয় ফতোয়া৷ নজিরবিহীনভাবে মাথা কামিয়ে তার জবাবও দিয়েছেন সোনু৷ এবার সে প্রসঙ্গে মুখ খুললেন কঙ্গনা রানাওয়াত৷ কিছুদিন আগেই সোনুর মন্তব্যের জবাবে প্রিয়াঙ্কা চোপড়ার একটি ভিডিও সামনে এনেছিলেন নেটিজেনরা৷ সেখানে প্রিয়াঙ্কা জানিয়েছিলেন, ভোপালে থাকার সময় তাঁর সবথেকে ভাল লাগত আজানের শব্দ৷ সন্ধের সময় একসঙ্গে অনেক মসজিদ থেকে আজান ভেসে আসত৷ সূর্যাস্তের সেই মুহূর্তটা ছিল তাঁর সবথেকে প্রিয়৷ এই ভিডিও দাখিল করেই অনেকে বলেছিলেন, সোনুর এ থেকে শিক্ষা নেওয়া উচিত৷ কঙ্গনাও জানালেন, আজানের শব্দ শুনতে তাঁর ভালই লাগে৷ তাঁর স্মৃতিতে ঘোরাফেরা করছে ‘তনু ওয়েডস মানু’ ছবির শুটিংয়ের স্মৃতি৷ সে সময় তিনি ছিলেন লখনউয়ে৷ শুটিং করতে করতেই পেতেন আজানের শব্দ৷ এবং সে শব্দ ভালই লাগত তাঁর৷ কঙ্গনার মতে মসজিদ হোক বা গুরুদ্বার, গীতাপাঠ হোক বা আজান- যে কোনও ধর্মীয় স্থান ও রীতিই তাঁর পছন্দের৷ তবে সেটা একান্তই তাঁর নিজের বিশ্বাস৷ অন্য কারও বিশ্বাস সম্পর্কে তিনি বলতে পারবেন না৷ তবে সোনু যা বলছেন, যে বিষয়টি তুলে আনতে চাইছেন, তাও শোনা উচিত ও বিবেচনা করা উচিত বলেই মনে করছেন অভিনেত্রী৷ তাঁর মতে, প্রত্যেকর মতামত বিশ্বাস আলাদা৷ আর তাই তিনি আজানের শব্দ শুনতে ভালবাসেন বলেই সোনু যা বলেছেন, তা শোনা উচিত নয় এমনটা মনে করেন না৷ বরং সোনুর মতামতকেও শ্রদ্ধা জানানো উচিত বলেই মত অভিনেত্রীর৷

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের