,

ইমনের সঙ্গে প্রেক্ষাগৃহে উর্বশী

news-image

বিনোদন প্রতিবেদক : মডেল ও চিত্রনায়ক ইমন। বাংলাদেশের বেশ কয়েকজন নায়িকার সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন তিনি। এবার ইমনের সঙ্গে জুটি বেঁধে প্রেক্ষাগৃহে আসছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাওটেলা। আগামী ৫ মে এ জুটি অভিনীত ‘পরবাসিনী’ সিনেমাটি সারা দেশে মুক্তি পাচ্ছে। সিনেমাটি পরিচালনা করেছেন ‘লালটিপ’খ্যাত নির্মাতা স্বপন আহমেদ।

ইমন-উর্বশী ছাড়াও এতে আরো অভিনয় করেছেন-বাংলাদেশের অপ্সরা আলী, চাষী আলম, কাজী উজ্জল, সোহেল খান, দাউদ হোসেন রনি। কলকাতার সব্যসাচী চক্রবর্তী, জুন মালিয়া, রিত মজুমদার, রবি রঞ্জন মৈত্র, এ ছাড়া ফ্রান্স, আমেরিকার শিল্পীসহ মোট ষোলটি দেশের শিল্পী অভিনয় করেছেন এ সিনেমায়। সিনেমাটির নির্মাতা সূত্রে এসব তথ্য জানা যায়।

‘পরবাসিনী’ সিনেমাটির কাজ শুরু হয় ২০১২ সালে। সিনেমাটির শুটিংয়ের কাজ অনেক আগে শেষ হলেও ভিএফএক্স-এর কাজের জন্য এতটা সময় অপেক্ষা করতে হয়েছে বলে জানিয়েছেন নির্মাতা।

তিনি আরো জানান, বাংলাদেশ, ভারতের কলকাতা-মুম্বাই, ফ্রান্স, সুইজারল্যান্ড, বেলজিয়াম, নেদারল্যান্ড, হল্যান্ড, জার্মানি, জাপানসহ মোট দশটি দেশে সিনেমাটির শুটিং হয়েছে।

‘পরবাসিনী’ সিনেমার গানগুলো লিখেছেন- সৃজাতো, জাহিদ আকবর, জনি হক, রবিউল ইসলাম জীবন ও স্বপন আহমেদ। সুর ও সংগীত পরিচালনায় ইবরার টিপু, আরিফ রানা, মুম্বাইয়ের ডিজে একেএস ও কলকাতার বিনিত রঞ্জন মিত্র। গান গেয়েছেন- রুপংকর, সুকন্যা, কনা, পড়শী, এলিটা, তিশমা, ইবরার টিপু, তানভীর তারেক, পারভেজ ও আরিফ রানা।

সিনেমাটি প্রযোজনা করেছে রেগ এন্টারটেইমেন্ট ও ইমপ্রেস টেলিফিল্ম।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের