,

অভিনয়ে আসছেন শাহরুখের মেয়ে সুহানা

news-image

বিনোদন ডেস্ক : বলিউডের বাদশা হিসেবে বলিউড ইন্ডাস্ট্রিতে ২৫ বছর ধরে রাজত্ব করছেন শাহরুখ খান। নিজের পরিশ্রম ও অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে আসন গড়েছেন তিনি। এবার সময় তার পরবর্তী প্রজন্মের।

মাঝে একবার শোনা গিয়েছিল তার ছেলের অভিনয়ের খবর। এবার শোনা যাচ্ছে বলিউডের রূপালি পর্দায় অভিষেক হতে যাচ্ছে তার মেয়ে সুহানা খানের।

জানা যায়, বলিউড তারকাদের সন্তানদের শোবিজে আনতে জুড়ি নেই বলিউডের প্রযোজক ও পরিচালক করণ জোহরের। সেই করণের বাড়িতেই কোনো উপলক্ষ ছাড়াই বেশ ঘন ঘন উপস্থিতি দেখা যাচ্ছে সুহানার। এর আগে সিদ্ধার্থ মালহোত্রা ও আলিয়া ভাটেরও অভিষেক ঘটেছিল করণের হাত ধরে। তাই ধারণা করা হচ্ছে শাহরুখ কন্যাও যোগ দিচ্ছেন এ দলে!

বাবা শাহরুখ অবশ্য আগেই জানিয়েছিলেন বলিউডে কাজ করার ইচ্ছা তার সন্তানদের। আর কিছুদিন আগে সুহানার থিয়েটারে অভিনয়ের একটি ভিডিও ক্লিপস ভাইরাল হয় ইন্টারনেটজুড়ে। তখন সুহানার অভিনয় দক্ষতা দেখে মুগ্ধ হয়েছিল সবাই। এবার দুয়ে দুয়ে চার মিলছে যেন। তবে কার ছবি, কী ছবি আর কেইবা থাকছে সুহানার চরিত্র- সেসব জানতে অপেক্ষা করতে হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের