,

বিজয়নগরে প্রাণিসম্পদ কর্মকর্তাকে লাঞ্ছিত ও মন্ত্রীর উদ্ধোধনের ফলক ভাংচুর ঘটনায় থানায় মামলা

news-image

বিশেষ প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগরে প্রাণিসস্পদ মন্ত্রী উদ্বোধনের নাম ফলকটি  অফিস থেকে জোড় পূবক ছিনিয়ে নিয়ে ভেঙ্গে ফেলা ও কর্মকর্তারা বাধা দিলে তাদের কে অফিসে ঢুকে মারধর করার ঘটনায় আজ সন্ধ্যায় বিজয়নগর থানায় মামলা হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা বাদী হয়ে মামলাটি দায়ের করেন বলে জানা যায়। এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: লুৎফুর রহমানের সাথে যোগাযোগ করা হলে জানান, সন্ধ্যায় আমি নিজে বাদী হয়ে অজ্ঞাত নামা ১০০/১২০জনকে আসামী করে বিজয়নগর থানায় মামলা দায়ের করি। বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আরশাদ জানান, থানায় প্রাণিসম্পদ কর্মকর্তা বাদী হয়ে মামলা করেছে। উল্লেখ্য, বিজয়নগরে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী অ্যাড. ছাযেদুল হকের অনুষ্ঠান ঠেকাতে হরতাল কর্মসূচি ঘোষণার পর  উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করে কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এছাড়া তারা রোববার  নবনির্মিত উপজেলা প্রাণিসম্পদ হাসপাতাল উদ্বোধনের জন্য পাথর দিয়ে তৈরী করা  মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রীর নামফলকটিও ভেঙে দিয়েছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের