,

বিএনপি নির্বাচনে আসতে বাধ্য : এরশাদ

news-image

রংপুর অফিস : জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি যতই না বলুক, তাদেরকে আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে হবে। নির্বাচনে না আসলে দলের নিবন্ধন থাকবে না। তাই বিএনপি নির্বাচনে আসতে বাধ্য। আজ শনিবার দুপুরে রংপুর নগরীর দর্শনা মোড়স্থ পল্লী নিবাস বাসভবনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

হাইকোর্টে গ্রিক মূর্তি সম্পর্কে এরশাদ বলেন, এই মূর্তি ইসলামী মূল্যবোধকে আঘাত করেছে। প্রধানমন্ত্রী নিজেও বলেছেন হাইকোর্টে ওই মূর্তি থাকা ঠিক না। এর আগেও সেখানে দাঁড়ি-পাল্লা মূর্তি ছিল। কিন্তু কী কারণে সেখানে গ্রিক মূর্তি স্থাপন করা হলো তা আমার বোধগম্য না। আমিও মনে করি ওই মূর্তি সরিয়ে ফেলা দরকার। মূর্তি না সরালে ইসলামি দলগুলোতো আন্দোলন করবেই। এখানে অন্যায় কিছু দেখছি না।

প্রধানমন্ত্রীর ভারত সফর এবং ভারতের সঙ্গে সামরিক চুক্তিসহ বিভিন্ন চুক্তির বিষয়ে তিনি বলেন, সামরিক চুক্তির ব্যাপারে কোনো মন্তব্য করব না। তবে তিস্তা নদীর ন্যায্য হিস্যা আদায়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দৃঢ়ভাবে ঘোষণা করেছেন, তাদের দুজনের ক্ষমতায় থাকাকালীন সময়েই তিস্তা চুক্তি করা হবে। সে কারণে আমি নিজেও মোদির আশ্বাসকে বিশ্বাস করতে চাই।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে জাপা নেতা আব্দুর রউফ মানিকের মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার বিষয়ে জানতে চাইলে জাপার চেয়ারম্যান তার পাশে বসা মহানগর জাপা সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফাকে দেখিয়ে বলেন, আমি অনেক আগেই তাকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছি। এর কোনো পরিবর্তন হবে না। তাছাড়া আগামী সিটি নির্বাচন দলীয় প্রতীকে হবে। ফলে আমার প্রার্থীই মেয়র নির্বাচিত হবেন।

এ সময় রংপুর মহানগর জাপার সভাপতি মোস্তাফিজার রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াছিরসহ দলের অন্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে ঢাকা থেকে বিমানযোগে সৈয়দপুরে অবতরণ শেষে সড়ক পথে রংপুর সার্কিট হাউসে পৌঁছে গার্ড অব অনার গ্রহণ করেন এরশাদ। পরে পল্লী নিবাসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পাঁচ দিনের সফরে রংপুর এসেছেন তিনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে