,

দেশ এখন উন্নয়নের মহাসড়কের উঠে দূর্বার গতি এগিয়ে যাচ্ছে : মৎস্যমন্ত্রী

news-image

নিজস্ব প্রতিনিধি : মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ছায়েদুল হক বলেছেন,দেশ এখন উন্নয়নের মহাসড়কে উঠে দূর্বার গতিতে এগিয়ে যাচ্ছে।
শনিবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক সুধী সমাবেশে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, কিছু হলেই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া শেখ হাসিনা সরকারের নানা কর্মকাণ্ডের সমালোচনা করেন। শেখ হাসিনার ভারত সফরের পর খালেদা জিয়া বলেছেন, শেখ হাসিনা ভারতের কাছে সবকিছু বিক্রি করে দিয়েছেন। কিন্তু কি বিক্রি করে দিয়েছেন সেটা তিনি বলতে পারেননি। তিনি আরো  বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন দেশের মানুষকে সবুজ বাংলা দিয়েছেন, তেমনি শেখ হাসিনা ভারত-মিয়ানমারের সঙ্গে আইনি লড়াই করে সমুদ্রাসীমা জয় করে নীল বাংলা উপহার দিয়েছেন।
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জিয়াউল হক মৃধার সভাপতিত্বে সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, জ্যেষ্ঠ সহ-সভাপতি হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মোহাম্মদ ইয়াছিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের