,

ব্রায়ান লারার নামে স্টেডিয়াম উদ্বোধন করবেন টেন্ডুলকার

news-image

স্পোর্টস ডেস্ক : ক্রিকেটের বরপূত্র খ্যাত ব্রায়ান চার্লস লারার কোনো পরিচয় দেওয়ার প্রয়োজন পড়ে না। ক্যারিবীয় দ্বীপপুঞ্জের এই রাজপুত্র নিজেকে যেমন নিয়ে গেছেন অনন্য উচ্চতায় তেমনি ক্রিকেটেও তার অবদান অসীম। ক্রিকেটের এই কিংবদন্তিকে সম্মান জানাতেই ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো সরকার লারার নামে স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা করেছিল। কিন্তু ঘোষণা করলে কি হবে, সেদেশের সরকার তো এখন আর ক্রীড়াবান্ধব নয়। যে কারণে এখন ক্রিকেটের খর্বশক্তিতে পরিণত হয়েছে এককালের পরাক্রমশালী ওয়েস্ট ইন্ডিজ।

দীর্ঘ টালবাহানার পর অবশেষে ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তির নামে স্টেডিয়ামটির নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। স্টেডিয়ামটির উদ্বোধন হতে যাচ্ছে আগামী ১৩ মে। উদ্বোধনী ম্যাচে ব্যাট হাতে নামতে চলেছেন আরেক ক্রিকেট লিজেন্ড ‘লিটল মাস্টার’ খ্যাত শচীন টেন্ডুলকার। ত্রিনিদাদ এন্ড টোবাগোর ক্রীড়ামন্ত্রী ড্যারিল স্মিথ বলেছেন, উদ্বোধনী এই প্রীতি ম্যাচটি স্থানীয় ও আন্তর্জাতিকভাবে সরাসরি সম্প্রচার করা হবে। সেজন্য যত দ্রুত সম্ভব ম্যাচটি উপলক্ষ্যে দর্শকদের জন্য টিকেটের ব্যবস্থা থাকবে।

২০০৭ বিশ্বকাপের পর ক্রিকেটকে বিদায় জানান বাঁহাতি ব্যাটসম্যান ব্রায়ান লারা। তারপরেই ২০০৮ সালে তার নামে স্টেডিয়াম তৈরির কথা ঘোষণা দেয় স্থানীয় সরকার। ২০১৬ সালের মাঝামাঝি সময়ের মধ্যেই এ স্টেডিয়ামটির আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে তা আর হয়ে ওঠেনি। শেষ পর্যন্ত ২০১৭ এপ্রিলে কাজ শেষ হয়। ১৩ মে এই মাঠের বাইশ গজে প্রথম বল গড়াতে চলেছে। প্রথম ম্যাচে মাঠে নামবেন লারা স্বয়ং ও মাষ্টার ব্লাস্টার।

এ জাতীয় আরও খবর

সবকিছুর সমালোচনা না করে সরকারকে সহযোগিতার আহ্বান

নতুন অপরাধ ঠেকাতে পুরোনো আইন যথেষ্ট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

মেট্রোরেলের দুই প্রকল্পে ব্যয় বাড়ল ১ লাখ ১০ হাজার কোটি টাকা

দোলাবাড়ি ঋষিপাড়া পঞ্চায়েত কমিটির সভাপতি কালীপদ ঋষি দুর্বৃত্তদের হামলায় গুরুতর আহত

ম্যাচ ছাড়াই সেমিফাইনালে উঠতে পারে বাংলাদেশ

হবু বরকে নিয়ে কী ইঙ্গিত দিলেন মিমি?

বিগত সময়ে শিক্ষাখাতের বরাদ্দে শুভঙ্করের ফাঁকি ছিল : শিক্ষামন্ত্রী

বাণিজ্য- বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-ইইউর নতুন উদ্যোগ

আকাশ থেকে বাঘ দেখার সুযোগ, সুন্দরবনে ফাইভ-স্টার ট্রি-হাউস রিসোর্টের পরিকল্পনা

ক্রিকেটার রিংকুর জীবনসঙ্গী হতে যাচ্ছেন এমপি প্রিয়া

উত্তর কোরিয়াকে ৩২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দক্ষিণ কোরিয়ার আদালতের

ইয়েমেনে সৌদির এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিতের দাবি হুথিদের