,

রানা প্লাজায় ক্ষতিগ্রস্তদের ৪২ শতাংশ এখনও বেকার

news-image

নিউজ ডেস্ক : রানা প্লাজা ধসে ক্ষতিগ্রস্ত শ্রমিকদের মধ্যে ৪২ দশমিক ২ শতাংশ এখনও বেকার রয়েছে। যুক্তরাজ্যভিত্তিক দাতা সংস্থা অ্যাকশনএইড এই তথ্য জানিয়েছে।

আজ শনিবার রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘অবিস্মরণীয় অমার্জনীয় : রানা প্লাজা’ শিরোনামে এক গবেষণা প্রতিবেদনে এ তথ্য জানায় সংস্থাটি।

প্রতিবেদনে বলা হয়েছে, এক হাজার ৪০৩ জন আহত ও ৬০৭ জন নিহত শ্রমিকের পরিবারের ওপর এ জরিপ পরিচালনা করে সংস্থাটি। এর মধ্যে এখনও ৪৮ শতাংশ শ্রমিক শারীরিক এবং ৩৩ দশমিক ৪ শতাংশ মানসিকভাবে অসুস্থ। আর অসুস্থতার কারণে এসব শ্রমিক কাজে ফিরতেও পারছেন না।

২০১৬ সালের এপ্রিলে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে ৪৮ শতাংশ শ্রমিকের বেকারত্বের কথা জানিয়েছিল অ্যাকশনএইড। এছাড়া প্রায় ৫৯ শতাংশ শ্রমিক দীর্ঘমেয়াদি মানসিক সমস্যায় ভুগছেন বলেও জানানো হয়েছিল।

২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে পাঁচটি তৈরি পোশাক কারখানার শ্রমিকসহ ১১০০ জনের বেশি প্রাণ হারায়। ধ্বংসস্তুপের নিচের পড়ে গুরুতরভাবে আহত ও পঙ্গু হওয়ার পাশাপাশি নিখোঁজ হন অনেকেই।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের