,

‘রোবট-টু’ নিয়ে দর্শকের অপেক্ষা বাড়ল

news-image

 

বিনোদন ডেস্ক : ২০১০ সালে মুক্তিপ্রাপ্ত ভারতের সাড়া জাগানো অ্যাকশন সিনেমা রোবট। তামিল সংস্করণে সিনেমাটির নাম ছিল এন্থিরাম। এ সিনেমার সিক্যুয়েল রোবট-টু। এবার সিনেমাটির নামকরণ করা হয়েছে ২.০। চলতি বছরের বহুল প্রতীক্ষিত সিনেমা ছিল এটি। কিন্তু দর্শকের অপেক্ষা বাড়িয়ে এ বছর নয়, আগামী বছর মুক্তি পাবে সিনেমাটি।

এ প্রসঙ্গে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান লায়কা প্রোডাকশনের ক্রিয়েটিভ প্রধান রাজু মহালিঙ্গম বলেন, ‘আমরা বিশ্বমানের ভিএফএক্সের কাজ করছি, এ জন্য কিছুটা সময় লাগছে। আমাদের টিম বর্তমানে পুরোদমে কাজ করছেন। সুতরাং আমরা ২০১৮ সালের ২৫ জানুয়ারি বিশ্বব্যাপী সিনেমাটি মুক্তির তারিখ নির্ধারণ করেছি।’

এরই মধ্যে এশিয়ার সবচেয়ে ব্যয়বহুল সিনেমার তকমা পেয়েছে রোবট-টু। প্রাথমিক পর্যায়ে সিনেমাটির বাজেট ৩৫০ কোটি রুপি থাকলেও পরবর্তীতে আরো ৫০ কোটি বাড়িয়েছেন নির্মাতারা। বর্তমানে সিনেমাটির ব্যয় দাঁড়িয়েছে ৪০০ কোটি রুপি।

রোবট-টু বা ২.০ সিনেমাটি পরিচালনা করছেন দক্ষিণের জনপ্রিয় পরিচালক শংকর। তামিল, তেলেগু, হিন্দি, ইংরেজি, জাপানিজ এবং চাইনিজ এ ৬টি ভাষায় সিনেমাটি মুক্তির কথা রয়েছে। প্রযোজনা সংস্থা থেকে জানানো হয়েছে ভবিষ্যতে এর সংখ্যা বাড়তেও পারে। সিনেমাটির সংগীত পরিচালনা করছেন এ. আর রহমান।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের