,

ফের জোলির বিয়ে!

news-image

 

বিনোদন ডেস্ক : জনপ্রিয় হলিউড অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি। মাত্র সাত মাস হয়েছে অভিনেতা ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেছেন, এরই মধ্যে এক ব্রিটিশ নাগরিকের সঙ্গে তার বিয়ের গুঞ্জন চাউর হয়েছে।

হলিউডলাইফ, ওকে! ম্যাগাজিনের মতো জনপ্রিয় গসিপ পত্রিকা তাদের প্রকাশিত প্রতিবেদনে জানিয়েছে, চতুর্থবারের মতো বিয়ে করছেন জোলি। আর এবার একজন সুদর্শন ব্রিটিশ উদ্যোক্তাকে বিয়ে করছেন তিনি। তবে এখন পর্যন্ত এই ব্রিটিশ ব্যক্তির পরিচয় বিস্তারিত জানা যায়নি।

হলিউডলাইফের প্রতিবেদন অনুযায়ী, এরই মধ্যে মালাইবু এস্টেটে (ব্র্যাডের সঙ্গে বিচ্ছেদের পর বর্তমানে জোলি যেখানে মাঝে মাঝে থাকছেন) কয়েকবার এই ব্রিটিশ উদ্যোক্তার সঙ্গে দেখাও করেছেন জোলি।

জোলির বিয়ের খবরটি ব্র্যাডের কানেও পৌঁছেছে। আর খবরটি শুনে তিনি নাকি ভীষণ কষ্টও পেয়েছেন। তিনি ভাবতেও পারছেন না, জোলি তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করছেন এবং তার সন্তানের সঙ্গে অন্য কোনো ব্যক্তি সময় কাটাবেন।

এদিকে ব্র্যাডের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের অপেক্ষায় নাকি জোলি। খুব শিগগির সন্তানদের সঙ্গে এই ব্রিটিশ ব্যক্তির পরিচয় করিয়ে দেবেন তিনি।

‘ব্র্যাঞ্জেলিনা’ দম্পতির ছয় সন্তান- ম্যাডক্স (১৫), প্যাক্স (১২), জাহারা (১১), শিলোহ (১০), নক্স (৮), ভিভিয়েন (৮)। এরমধ্যে প্রথম তিন সন্তানকে দত্তক নিয়েছিলেন এ জুটি।

২০০৪ সালে মিস্টার অ্যান্ড মিসেস স্মিথ সিনেমার শুটিং সেটে বন্ধুত্ব হয় ব্র্যাড পিট ও অ্যাঞ্জেলিনা জোলির। তখন জেনিফার অ্যানিস্টনের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ ছিলেন পিট। ২০০৫ সালে পিট-অ্যানিস্টনের বিবাহ বিচ্ছেদ হয়। পরবর্তীতে পিট-জোলির মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। দীর্ঘ দশ বছর একসঙ্গে থাকার পর ২০১৪ সালে আগস্টে বিয়ে করেন পিট-জোলি। এরপর গত সেপ্টেম্বরে ব্র্যাডের কাছ থেকে বিচ্ছেদ চেয়ে আদালতে আবেদন করেন জোলি।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে