,

‘একসঙ্গে সময় কাটাতে পছন্দ করি’

news-image

 

বিনোদন ডেস্ক : অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সিনেমার পাশাপাশি দীর্ঘদিনের প্রেমিকা অঙ্কিতা লোখান্ডের সঙ্গে ছাড়াছাড়ি, এরপর কৃতি স্যাননের সঙ্গে প্রেম নিয়ে আলোচনায় রয়েছেন তিনি।

রাবতা সিনেমার শুটিংয়ের সময় থেকে সুশান্ত-কৃতির প্রেমের গুঞ্জন চাউর হয়। গত জানুয়ারিতে জন্মদিনে নিজের গাড়িতে কৃতিকে নিয়ে ঘুরতে বের হয়েছিলেন। পরবর্তী তাদের সেই ছবি দিয়ে খবরও প্রকাশিত হয়। সেই সময় তাদের প্রেমের গুঞ্জন আরো জোরালো হয়।

সম্প্রতি ভারতীয় একটি সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে কৃতির সঙ্গে গাড়িতে ভ্রমণসহ বিভিন্ন বিষয়ে কথা বলেন সুশান্ত। সাক্ষাৎকারে এ অভিনেতা বলেন, ‘আমি গাড়ি কিনে কৃতিকে নিয়ে ঘুরতে বেড়িয়েছি বিষয়টি এমন না। যেদিন গাড়িটি পেয়েছি, সেদিনই একা ঘুরতে বেড়িয়েছিলাম। কিন্তু ওই সময় কেউ ছবি তোলেনি।’

সুশান্ত মনে করেন, তাকে ও কৃতিকে ঘিরে যে খবর প্রকাশিত হয়, সেগুলো খুবই মজার কিন্তু সত্য নয়। সুশান্ত বলেন, ‘আমাদের লড়াই, ব্রেকআপ এবং গাড়িতে ভ্রমণ সম্পর্কে সকল খবরই আমি পড়েছি। আমরা খুব ভালো বন্ধু। দুজনই দিল্লি থেকে এসেছি এবং খাবার খেতে ও একসঙ্গে সময় কাটাতে পছন্দ করি।’

আগামী ৯ জুন মুক্তি পাবে সুশান্ত-কৃতি অভিনীত ও দিনেশ বিজন পরিচালিত রাবতা সিনেমাটি। এছাড়া ড্রাইভ, রোমিও আকবর ওয়ালটার, চান্দা মামা ডোর কে সিনেমায় দেখা যাবে সুশান্তকে। অন্যদিকে বর্তমানে বরেইলি কি বরফি সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন কৃতি। এতে তার বিপরীতে অভিনয় করছেন আয়ুষ্মান খুরানা।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে