,

হাসপাতালে মাসুম আজিজ

news-image

 

বিনোদন প্রতিবেদক : জনপ্রিয় অভিনেতা মাসুম আজিজ হার্টের সমস্যায় অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২১ এপ্রিল) দিবাগত রাত দুইটার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রাজধানীর বারডেম হাসপাতালে ভর্তি করা হয়। তিনি এখন সিসিইউতে ভর্তি আছেন বলে তার স্ত্রী জানান।

এক বছর আগে তার হার্টে রিং বসানো হয়েছিল। মাসুম আজিজের স্ত্রী সাবিহা জামান তার স্বামীর সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

মাসুম আজিজ অভিনেতা ছাড়াও চিত্রনাট্যকার ও নাট্য নির্মাতা হিসেবে পরিচিত। মঞ্চ, টেলিভিশন এবং চলচ্চিত্রে অভিনয়ের জন্য তার খ্যাতি রয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নকালে তিনি থিয়েটারে কাজের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ করেন। এরপর ১৯৮৫ সালে তিনি প্রথম টিভি নাটকে অভিনয় করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি ৪০০-এর অধিক সংখ্যক নাটকে অভিনয় করেছেন। এছাড়া বেশকিছু চলচ্চিত্রেও অভিনয় করে প্রশংসা পেয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের