সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘প্রধানমন্ত্রী যেহেতু করেছেন, তাই কিছু বলবো না’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ভারতের সাথে করা সামরিকসহ সকল চুক্তির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, প্রকাশ না করলেও ভারতের সাথে অনেক চুক্তি হয়েছে। তবে কোন চুক্তি আমাদের দেশের জন্য লাভবান, কোন চুক্তি ভারতের জন্য লাভবান সেটা দেশবাসী বিবেচনা করবে। যেহেতু প্রধানমন্ত্রী এসব করে এসেছেন, সেহেতু এসবের বিরুদ্ধে আমার কথা বলা ঠিক হবে না। নিশ্চয়ই দেশের জন্য ভালো কিছু হবে।

শনিবার বেলা ১২টায় রংপুর মহানগরীর পল্লী নিবাসে সাংবাদিকদের সাথ আলাপাকালে তিনি এসব কথা বলেন।পাঁচদিনের সফরে এরশাদ বিমানযোগে রংপুর আসেন। সফরকালে তিনি বিভিন্ন দলীয় কার্যক্রমে অংশ নেবেন।

এরশাদ বলেন, সামরিক চুক্তির বিষয়ে আমি কিছুই বলতে চাই না। এর বিস্তারিত আমি জানিও না। ভাসাভাসি এসেছে। বিস্তারিত না জানা পর্যন্ত আমি বলতে পারবো না, সামরিক চুক্তির ফলে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি নাকি লাভবান হয়েছি?

তিস্তা পানি চুক্তির বিষয়ে তিনি বলেন, এর আগে ভারতের প্রধানমন্ত্রী এসেছিলেন, উনি কথা দিয়েছেন ওটা করবেন। উত্তরপ্রদেশে নির্বাচনে জেতার পর ওনার শক্তি আরও বৃদ্ধি পেয়েছে। উনি বলেছেন হাসিনা ক্ষমতায় থাকার মধ্যে ওইটা হবে। আমিও বিশ্বাস করি ওটা হবে। হয়তো কোনো কারণে করতে পারেন নি, কিন্তু হবে।

অন্য নদীর পানি প্রসঙ্গে এরশাদ বলেন, সেটা আমরা গ্রহণও করি না, বিশ্বাসও করি না। এটা বাংলাদেশ কখনও মেনে নিবে না। অন্য নদীর পানি প্রসঙ্গে কোনো আলোচনাও হবে না।

বিএনপি প্রসঙ্গে এরশাদ বলেন, বিএনপি ইলেকশন করতে বাধ্য, তা নাহলে নিবন্ধন বাতিল হয়ে যাবে। ইলেকশন তাদের করতেই হবে।

রংপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র মনোনয়ন প্রসঙ্গে এরশাদ বলেন, মোস্তফাকে মনোনয়ন দেয়া হয়েছে। এবার দলীয় প্রতিকে নির্বাচন হবে। এর মধ্যে দ্বিতীয় কোনো প্রশ্ন নেই। জাতীয় পার্টির আরেক
প্রার্থী মানিকের ঘোষণা প্রসঙ্গে তিনি বলেন, এবার তো উনি পার্টিতেও নেই। একটিভিটিও নেই। ওনি আমার সাথে কমফ্লিক্ট করবে কিভাবে। মোস্তফাকে দেয়া হয়েছে। মোস্তফা জিতবে ইনশাল্লাহ।

সুপ্রিম কোর্টের সামনের মূর্তি প্রসঙ্গে এরশাদ বলেন, সুপ্রিম কোর্টের সামনের এই মুর্তিটা আমাদের ইসলামী সেন্টিমেটে আঘাত করেছে। প্রধানমন্ত্রী এটা বলছেন। গ্রিক মূর্তি হলে শাড়ি পড়া কেন। ওটা গ্রিক মূর্তি হতে পারে না। সেজন্য প্রধানমন্ত্রী মনে করেন, ওখানে এটা ঠিক হয়নি। আগে তো আমাদের দাঁড়িপাল্লা ছিলই। তাই প্রধানমন্ত্রী ওটা মনে করেছেন। আমার মনে হয়ে ওটা সরিয়ে ফেলা হবে। আমাদের ইসলামী দলগুলো ওয়ার্নিং দিয়েছে, না সরালে তারা আন্দোলন করবে। পৃথিবীর কোনো দেশের সুপ্রিম কোর্টের সামনে এ ধরনের কোনো মূর্তি নেই।

এসময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য মেজর অব. খালেদ আখতার, রংপুর জেলা জাতীয় পার্টির সভাপতি মোফাজ্জল হোসেন মাস্টার, মহানগর সভাপতি মোস্তাফিজুর রহমান মোস্তফা, সাধারণ সম্পাদক এসএম ইয়াসির, জাপা কেন্দ্রীয় নেতা শাফিউল ইসলাম শাফি, সাবেক কাউন্সিলর আজমল হোসেন লেবু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট