,

কলাপাড়ায় রাখাইন পল্লীতে জলকেলি উৎসব

news-image

 

নিজস্ব প্রতিবেদক : পটুয়াখালীর কলাপাড়ায় আদিবাসী রাখাইন সম্প্রদায়ের বর্ষবরণ (সাংগ্রাই) জলকেলি উৎসব অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলার লতাচাপলী ইউনিয়নের গোড়াআমখোলা রাখাইন পল্লীতে স্থানীয় রাখাইনদের উদ্যোগে এ উৎসব পালন করা হয়। এতে পটুয়াখালী-বরগুনা জেলার কয়েক শ’ রাখাইন তরুণ-তরুণীরা অংশ নেন।

জলকেলি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মোতালেব তালুকদার। বিশেষ অতিথি ছিলেন কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা। রাখাইন এ জলকেলি উৎসব পর্যটকসহ নানা পেশার অসংখ্য মানুষ উপভোগ করেন। উৎসব ঘিরে উপজেলার বিভিন্ন বৌদ্ধ বিহারগুলোতে আলোক সজ্জাসহ বিভিন্ন ধরনের সাজসজ্জা করেছে।

রাখাইন সম্প্রদায়ের মানুষের বিশ্বাস জলকেলি উৎসব পুরণো দিনের পাপ পঙ্কিলতা মোচন হয়। এ ব্রত নিয়ে এ অঞ্চলের রাখাইন নারী, পুরুষ, আবাল, বৃদ্ধা, শিশু বনিতারা নতুন পোশাকে উৎসবস্থলে সমবেত হয়। এছাড়া দিনভর নানা ধরনের পিঠা পুলি দিয়ে আতিথিয়েতা করেন তারা।

আয়োজক কমিটির অন্যতম বাবু চোতেন জানিয়েছেন, তিন দিনের এ জলকেলি উৎসবটি আর্থিক দৈন্যতায় একদিনে সম্পন্ন করা হয়েছে।

পটুয়াখালী জেলা রাখাইন বুদ্দিষ্ট ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপিত বাবু উথাচিন তালুকদার বলেন, বিলুপ্তি হওয়া কুয়াকাটার আদিবাসী রাখাইনদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি পুনরুদ্ধারের জন্য সরকারের আরো আন্তরিক হওয়া প্রয়োজন।

কুয়াকাটার আদিবাসী রাখাইনদের সংস্কৃতি এখন বিলুপ্তির পথে এমন দাবি করে বাংলাদেশ রাখাইন স্টুডেন্ট’স ইউনিটি (বিআরএসইউ)’র কেন্দ্রীয় কমিটির সভাপতি অংনাইন বলেন, সকলের আন্তরিকতা থাকলে পুনরায় এ সম্প্রদায়কে মূল ধারায় ফিরিয়ে আনা সম্ভব হবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে