,

বেঁচে গেলেন দুই শতাধিক লঞ্চযাত্রী

news-image

 

নিজস্ব প্রতিবেদক : অল্পের জন্য বেঁচে গেলেন দুই শতাধিক লঞ্চযাত্রী। বরিশাল সদরের কীর্তনখোলা নদীর বেলতলা খেয়াঘাট সংলগ্ন এলাকায় বালুবাহী ট্রলারের ধাক্কায় এমভি গ্রীন লাইন-২ লঞ্চের তলা ফেটে যায়। লঞ্চটি তাৎক্ষণিকভাবে তীরের কাছে নেয়ায় দুই শতাধিক যাত্রী প্রাণে বেঁচে গেছেন।

এ ঘটনায় কার্গোটি পানিতে ডুবে গেছে। একই সঙ্গে গ্রীন লাইন-২ লঞ্চের নিচের অংশও পানিতে তলিয়ে গেছে। শনিবার বিকেল পৌনে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনাস্থলে থাকা গ্রীন লাইন-২ লঞ্চের যাত্রীরা জানিয়েছেন, শনিবার বিকেল ৩টার দিকে গ্রীন লাইন-২ লঞ্চটি বরিশাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়। পথিমধ্যে তালতলী এলাকায় বালুবাহী একটি কার্গো লঞ্চটি ধাক্কা দিলে এ ঘটনা ঘটে।

তলা ফেঁটে পানি ঢোকায় লঞ্চটি দ্রুত ডুবে যাচ্ছে বলে জানিয়েছেন বরিশাল বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান। তবে লঞ্চটি তীরের কাছে থাকায় যাত্রীরা হতাহত হননি।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের