,

ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ

news-image

স্পোর্টস ডেস্ক : তিন টেস্ট সিরিজের প্রথম ম্যাচের প্রথম দিনে পাকিস্তানের বিপক্ষে ব্যাটিং বিপর্যয়ে ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে ক্যারিবীয়দের সংগ্রহ ৭ উইকেটে ২৪৪।

শুক্রবার কিংস্টনের সাবিনা পার্কে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে শুরু থেকেই পাকিস্তানের বোলারদের তোপে মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। দলীয় ১ রানে ক্রেইগ ব্রাফেটকে ফেরত পাঠান মোহাম্মদ আব্বাস। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ক্যারিবীয়রা। দলীয় ২৪ রানে হেটম্যায়ার, ৩২ রানে হোপ, ৫৩ রানে ভিশুল সিং ও ৭১ রানে পাওয়েলকে হারিয়ে চাপে পড়ে হোল্ডারের দল।

এরপর ডরউইচকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেয়ার চেষ্টা করেন রোস্টোন চেজ। তবে চেজ ব্যাক্তিগত ৬৩ রানে ফিরে গেলে বেশিক্ষণ স্থায়ী হননি ডরউইচ। দলীয় ১৮৯ রানে ৫৬ রান করে আউট হন তিনি। হোল্ডার ৩০ ও বিশু ২৩ রানে অপরাজিত থেকে শুরু করবেন দ্বিতীয় দিনের খেলা।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন মোহাম্মদ আমির। ২ উইকেট নিয়েছেন ঘূর্ণি জাদুকর ইয়াসির শাহ।

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা