,

মূত্র খেয়ে ভারতীয় কৃষকদের প্রতিবাদ, উত্তাল দিল্লি

news-image

খরা মোকাবেলায় সরকারি সহায়তায় ও কৃষি ঋণের দাবিতে ভারতের তামিল নাড়ু রাজ্যের কৃষকরা অভিনব প্রতিবাদে রাস্তায় নেমেছে। ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে শনিবার রাজধানী দিল্লির জন্তর মন্তরে বোতলে সংগৃহীত মূত্র পান করে তারা কেন্দ্র সরকারের উপর নতুন চাপ সৃষ্টি করেছে।

শুধু তাই নয়, দাবি পূরণ না হলে কৃষকরা পরবর্তী পদক্ষেপ হিসেবে মল খাওয়ারও ঘোষণা দিয়েছে। কৃষকদের অন্দোলনের এই কর্মসূচি দেখে রাজধানী দিল্লির সুটেট-বুটেট পথচারীরা চরমভাবে বিব্রত হচ্ছেন।

আন্দোলনে যোগ দেয়া এক সমর্থক কৃষক বলেন ‘তারা (পুলিশ) চাইলে আমাদের আটক করতে পারে। কিন্তু আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাব।’

রাজধানীতে আসার পর কৃষকেরা তাদের আন্দোলনের অভিনব অনেকটা পাগলাটে কর্মসূচির জন্য ইতোমধ্যেই ভারতীয় গণমাধ্যমের প্রধান খবর হয়ে গেছে। নগ্ন হয়ে প্রতিবাদ, আত্নহত্যাকারী কৃষকের মাথার খুলি নিয়ে সমাবেশ, ইঁদুর ও সাপ মুখে নিয়ে বিক্ষোভ, প্রতীকী শবযাত্রা, নিজ শরীরে আঘাতের মত উদ্ভট কর্মসূচি পালন করেছে কৃষকরা।

ন্যাশনাল সাউথ-ইন্ডিয়ান রিভার্স লিঙ্কিং ফারমারস অ্যাসোসিয়েশনের রাজ্য সভাপতি পি আয়াক্কান্নু বলেন, ‘তামিল নাড়ুতে পান করার জন্য আমরা পানি পাচ্ছি না। কিন্তু প্রধানমন্ত্রী মোদী আমাদের তৃষ্ণাকে অবজ্ঞা করেই যাচ্ছেন। তাইতো নিজেদের মূত্রদিয়েই আমাদের তৃষ্ণা মেটাতে হচ্ছে।’
আন্দোলনকারী ৬৫ বছর বয়সী পালানিচ্যামাই বলেন, নিজেদের বর্জ্য পান কিংবা ভক্ষণ এটা আমাদের জন্য খুব লজ্জাজনক। কিন্তু সরকারেরও কি লজ্জা করা উচিত নয় যে কৃষকদের এরকম ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে তারা। যদি মোদী এসে আমাদের সঙ্গে সাক্ষাৎ করে দাবি নিয়ে আলোচনা করে তবেই এ ধরনের কর্মসূচি থেকে ফিরে আসা সম্ভব।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে