,

খাবারের আড়ালে আপনার শরীরে বিষ ঢুকছে না তো?

news-image

অনলাইন ডেস্ক : খাবার নিয়ে কমবেশি আমরা সকলেই সচেতন৷ কিন্তু তার বাইরেও থেকে যায় অনেক ফাঁক, যা অনেক সময়ই নজর দেওয়া হয়ে ওঠে না৷ আর তখনই মৃত্যু অনেকটাই আমাদের কাছে চলে আসার সুযোগ পেয়ে যায়৷ অথবা হয়তো শরীরের চরম ক্ষতি হয়ে যায় আপনার অজান্তেই৷ কি কি খেলে মৃত্যুর বা অসুস্থতার সেই ভয়ঙ্কর অনুভূতি পাওয়া যায় চলুন জেনে নেওয়া যাক-

কাঁচা দুধ- কাঁচা দুধ অনেকেরই পছন্দের৷ বাজার থেকে দুধের প্যাকেট এনে অথবা দুধওয়ালার থেকে দুধ কিনে অনেকেই ফ্রিজে রেখে ঠান্ডা করে তা পান করতে পছন্দ করেন৷ কিন্তু জানেন কি তা ক্ষতিকারক৷ ভালো করে না ফুটিয়ে খেলে কিন্তু বহু ব্যাকটিরিয়ায় আপনার শরীরে বাসা বাঁধতে পারে৷ তাই এই বিষয়ে একটু সচেতন থাকুন৷

চিনে বাদাম- অনেকসময় ছোট্ট একটা জিনিষই ডেকে আনতে পারে বড় বিপদ৷ আর এই তালিকায় রয়েছে চিনেবাদামও৷ শোনা যায়, চিনে বাদামে অ্যালার্জি থাকলে সে খাবার কিন্তু আপনার প্রাণসংশয় ঘটাতে পারে৷ তাই চিনেবাদামকে ভালো করে চিনে নিন, আদৌ কি সে আপনার স্বাস্থ্যের পক্ষে সুবিধার? নাহলে কিন্তু এড়িয়ে চলাই শ্রেয়৷

চিংড়ি বা কাঁকড়া- চিংড়ি-কাঁকড়া রসিয়ে খেতে ভালোবাসেন না এমন সংখ্যা একটু কম বলাই যায়৷ তবে যাদের অ্যালার্জি রয়েছে তারা যে এর থেকে শত হস্ত দূরে থাকেন তাও বোধ হয় অজানা নেই কারও৷ আসলে এইসব পদ থেকে বিপদের আশঙ্কা থেকেই যায়৷ কারণ অনেকসময় বিষক্রিয়া হয় বা যাদের অ্যালার্জি রয়েছে এসবে তাদের শারীরিক সমস্যা যেমন পেটের অসুখ থেকে শ্বাসকষ্ট বহু কিছু হয়ে থাকে৷ সঠিক সময়ে চিকিৎসা না হলে অনেক ক্ষেত্রে ব্যক্তির মৃত্যুও হতে পারে৷

কাঁচা কাজুবাদাম- কাজুবাদাম, প্রায় সকলেরই পছন্দের একটি খাবার৷ কিন্তু জানেন কি এর মধ্যে একপ্রকার ক্ষতিকারক টক্সিন রয়েছে, তবে কাঁচাঅবস্থাতেই সেই বিষ এর মধ্যে থাকে৷ বেশ কিছু পদ্ধতির মাধ্যমে এই বিষ বের করে যে রোস্টেড কাজু তৈরি হয় তাইই বাজারচলতি৷ তবে যাদের মধ্যে এক্সপেরিমেন্টের ব্যাপার রয়েছে তারা কিন্তু ভুলেও কাঁচা কাজু হাতে পেয়ে উৎসাহিত হয়ে মুখে চালান করবেন না যেন৷

অঙ্কুরিত মটরশুঁটি- ২০১১সালে জার্মানির একদল গবেষক অঙ্কুরিত মটরশুঁটির মধ্যে নাকি তিন ধরনের ব্যাকটিরিয়ার খোঁজ পান৷ ই-কোলাই৷ অঙ্কুরিত এই মটরশুঁটি খেলে নাকি শুক্রানুর পরিমাণ কমতে থাকে বীর্যে৷ তাই এই খাবার খাওয়ার আগে একটু ভেবে নিন, তবে বৈজ্ঞানিকভাবে এর কোনও ব্যাখ্যা রয়েছে কি না তা আগে জেনে নিন৷

তবে আরও বহু খাবার থেকেই এমন সমস্যা হতে পারে, আবার ব্যতিক্রমী বিষয়ও ঘটতে পারে৷ কিন্তু যেহেতু বিষয়টি খাওয়াদাওয়ার এবং আমাদের স্বাস্থ্য সম্পর্কিত তাই একটু সচেতন হলে মন্দ কি! তথ্য সূত্রে-কলকাতা২৪

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা