,

পাকিস্তান সিরিজের ম্যাচ মিরপুর স্টেডিয়ামে!

news-image

স্পোর্টস ডেস্ক : মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সংস্কার কাজ চলছে। তবে আগামী জুন অথবা জুলাইয়ের মধ্যে মাঠ খেলার উপযোগী হবে যাবে বলে আশাবাদী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া। তার বিশ্বাস, পাকিস্তান সিরিজের আগেই আউটফিল্ড ও পানি নিষ্কাশন ব্যবস্থা সংস্কার করে এবং নতুন ঘাস লাগিয়ে মাঠটি তৈরি করা সম্ভব। জুলাইয়ে পাকিস্তানকে ঘরের মাঠে স্বাগত জানাবে বাংলাদেশ।

শুক্রবার বিসিবির পরিচালক ও গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভূঁইয়া বলেছেন, ‘মিরপুরে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। আমরা পাকিস্তান সিরিজের কথা মাথায় রেখেই কাজ করছি। তবে নতুন মাঠে খেলানোর ব্যাপারে আইসিসি কিংবা পাকিস্তানের কোনও মতামত থাকলে সেটা ভিন্ন কথা। সব মিলিয়ে আমি আশাবাদী।’

তিনি আরও যোগ করেন, ‘কোনও কারণে মিরপুরে খেলা না হলে আমাদের অন্য মাঠ যেমন সিলেট স্টেডিয়াম, ফতুল্লা, চট্টগ্রাম রেডি আছে। আমি চাইলে খুব কম সময়ের মধ্যে এসব ভেন্যুতে ম্যাচ আয়োজন করতে পারব।’

বিশ্বের অনেক মাঠের আউটফিল্ড সংস্কারের কাজ করে ল্যাবো স্পোর্টস। এ প্রতিষ্ঠানের কর্ণধার ক্যাথ ম্যাকলফি পর্যবেক্ষণ করে গেছেন মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম। তার সুপারিশ পাওয়ার পর বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষকের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে কর্মপ্রণালী নির্ধারণ করেছেন।

অস্ট্রেলিয়ান ওই প্রতিষ্ঠানের সুপারিশেই আউটফিল্ডের ঘাস তুলে সেখানে ৬ ইঞ্চির মতো সিলেটের মোটা বালু ফেলা হয়েছে। তার ওপর বারমুডা (দুর্বা) ঘাস রোপণ করতে হবে। সেই রোপণ প্রক্রিয়া শিগগিরি শুরু হবে বলে জানালেন হানিফ ভূঁইয়া, ‘ঘাসের চারা বড় হওয়ার জন্য যতটা দরকার, ততটা সময় পাওয়া যায় না। এই কারণে আমরা বিরতির সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি। আশা করি, অল্প কিছুদিনের মধ্যে মাঠের অবস্থা পরিবর্তন হয়ে যাবে।’

পুরো মাঠের সংস্কার অস্ট্রেলিয়ান কোম্পানির তত্ত্বাবধানে হলেও পিচের কাজ প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা করবেন। ইতোমধ্যে সেন্টার পিচ দুই থেকে তিন ইঞ্চি খুঁড়ে টপ ড্রেসিং করেছেন তিনি। পুরো মাঠ খাঁ-খাঁ করলেও পিচের মধ্যে সবুজ আমেজ।

হানিফ ভূইয়ার আশা, জুলাইয়ের মধ্যে পুরো মাঠ খেলার উপযুক্ত হয়ে উঠবে, ‘মিরপুরে প্রতিদিন ১০০ জন শ্রমিক কাজ করছেন। আশা করি কিছু দিনের মধ্যে ঘাস লাগিয়ে জুলাইয়ের মধ্যে মাঠ তৈরি করে ফেলতে পারব। পাকিস্তান সিরিজের আগেই শেরে বাংলা স্টেডিয়াম খেলার উপযোগী হয়ে যাবে।’

এ জাতীয় আরও খবর

ইন্টারনেট ব্যবহার বাড়লেও নিজস্ব মোবাইল নেই ৩৪ শতাংশের

জুলাই সনদ বাস্তবায়নে সরকার পিছিয়ে যাচ্ছে: বিরোধী নেতারা

পাপ্পু হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো মাইটিভির সাথীকে

ইশরাকের অস্ত্র প্রদর্শন, আইনের ব্যত্যয় পেলে ব্যবস্থা

সাংবিধানিক অধিকার রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রাষ্ট্রপতির

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা