সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

পুরোনো ঐতিহ্য ফেরাতে কাজ করছে বিএনপি : ফখরুল

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপি তার পুরোনো ঐতিহ্য ফিরিয়ে আনতে কাজ করছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শনিবার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কর্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।

মির্জা ফখরুল বলেন, বিএনপি বিশ্বাস করে দলে নবীন ও প্রবীণদের সমন্বয়ে সে এতিহ্য ফেরত আনতে পারবে।

হাওড়াঞ্চলকে দুর্গত এলাকা ঘোষণা করতে আবারও সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জনগণের সঙ্গে সরকারের কোনও সম্পর্ক নেই। জনগণ বিচ্ছিন্ন, তাই সুনামগঞ্জসহ হাওড় অঞ্চলের মানুষের জন্য ভাবছে না সরকার। ’

দুর্নীতিকে সরকার জাতীয়করণ করেছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

বিএনপির নির্বাচনে অংশগ্রহণ নিয়ে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিএনপি নির্বাচনে তখনই যাবে, যখন সরকার নির্বাচনের পরিবেশ তৈরি করবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হামলা বন্ধ করতে হবে। সব নেতাকর্মীকে মুক্তি দিতে হবে একই সঙ্গে নির্বাচনকালীন সহায়ক সরকার, নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হতে হবে। নির্বাচনে লেবেল প্লেয়িং ফিল্ড তৈরি করারও দাবি জানান তিনি।

প্রধানমন্ত্রী ভারত সফরের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘ভারতে গিয়ে এ সরকার শুধু দিয়ে এসেছে, কিছু আনতে পারেনি। আমাদের ন্যায্য অধিকার তিস্তার পানিসহ অভিন্ন ৫৪ নদীর পানির চুক্তি ভারতের সঙ্গে করতে পারেনি। কারণ এ সরকারের জনগণের কোনও ভিত্তি নেই। ভারতকে খুশী করতেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র তৈরি করছে সরকার। জনগণের প্রতি দায়বদ্ধতা নেই বলেই এমন সিদ্ধান্ত নিতে পারছে সরকার। ’

এ জাতীয় আরও খবর

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান