,

চ্যাম্পিয়নস ট্রফি থেকে ছিটকে গেলেন কে এল রাহুল

news-image

সাম্প্রতীক বোর্ডার-গাভাস্কার সিরিজে কাঁধের ইনজুরিতে আক্রান্ত হওয়ায় চলমান ভারতীয় প্রিমিয়ার লীগে খেলতে পারছেন না ভারতীয় ওপেনার কেএল রাহুল। নতুন দু:সংবাদ হলো জুনে ইংল্যান্ডে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়নস ট্রফিতেও তিনি খেলতে পারবেন না। গত সপ্তাহে ইংল্যান্ডে ২৫ বছর বয়সী এই ওপেনারের বাম কাঁধে অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা তাকে দুই থেকে তিন মাস বিশ্রামের পরামর্শ দিয়েছেন। এর ফলে ধরে নেয়া যায় ১ জুন থেকে শুরু হওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে আর দেখা যাবে না ডান-হাতি এই ব্যাটসম্যানকে।

এ সম্পর্কে টাইমস অব ইন্ডিয়ার কাছে রাহুল জানিয়েছেন, আমার এখন অপেক্ষা করা ছাড়া আর কোন উপায় নেই। খেলার সুযোগ একেবারেই ক্ষীণ। কাঁধের হাড় সড়ে যাওয়ায় সমস্যাটা বেশী হয়েছে। অস্ত্রোপচার করা ছাড়া উপায় ছিল না।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ফেব্রুয়ারিতে পুনেতে অনুষ্ঠিত প্রথম টেস্টে তিনি কাঁধে আঘাত পান। কিন্তু ব্যাথা নিয়েও তিনি পুরো সিরিজে খেলেছেন। পুরো সিরিজে তিনি সাত ইনিংসে ছয়টি হাফ সেঞ্চুরিসহ ৬৫.৫০ গড়ে ৩৯৩ রান সংগ্রহ করেছেন, ভারতীয়দের মধ্যে যা দ্বিতীয় সর্বোচ্চ। ৪০৫ রান নিয়ে তার আগে ছিলেন চেতশ্বর পুজারা। সিরিজে ভারত ২-১ ব্যবধানে জয়ী হয়। ভারতের হয়ে এ পর্যন্ত মাত্র ৬টি ওয়ানডেতে খেলেছেন রাহুল। জানুয়ারিতে ইংল্যান্ডের বিপক্ষে হোম ম্যাচের তিনটিতেই তিনি অংশ নিয়েছেন।

বর্তমান চ্যাম্পিয়ন ভারত এবারের চ্যাম্পিয়নস ট্রফিতে গ্রুপ-বি’তে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তান ছাড়াও দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে। বাসস।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে