,

ঝিনাইদহে জঙ্গি আস্তানায় অভিযানে ‘১৭টি বিস্ফোরক ভর্তি কন্টেইনার’ উদ্ধার

news-image

ভ্রাম্যমাণ প্রতিনিধি : ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের একটি বাড়িতে ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে এ পর্যন্ত ১৭টি বিস্ফোরক ভর্তি কন্টেইনার উদ্ধার করা হয়েছে। এছাড়াও দুটি বোমা নিষ্ক্রিয় করা হয়েছে। তবে বাড়িটির ভেতরে কোনো জঙ্গি সদস্য নেই বলে নিশ্চিত করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

খুলনা রেঞ্জের ডিআইজি দিদার আহমদ বলেন, শনিবার সকাল ৯টা ১৫ মিনিট থেকে অভিযান শুরু হয়েছে। ২০০ পুলিশ সদস্য এলাকার চারিদিকে ঘিরে রেখেছেন। কাউন্টার টেরোরিজমের একটি দল বাড়ির ভেতরে অপারেশন চালাচ্ছে। এ সময় তারা ১৭টা কন্টেইনার পেয়েছেন। এসব কন্টেইনারে গায়ে ‘হাইড্রোজেন পার অক্সাইড’ লেখা আছে। কিন্তু এর ভেতরে কি আছে সেটা পরীক্ষা ছাড়া বলা যাবে না।

তিনি আরো জানান, বাড়িটির ভেতরে কেউ নেই বলে নিশ্চিত হওয়া গেছে। ওই বাড়ির মালিকের নাম আবদুল্লাহ (৩২)। তিনি জঙ্গি সংগঠন জেএমবির সদস্য। এছাড়াও ১৫টি জিহাদী বই উদ্ধার করা হয়েছে। অভিযান শেষ হতে আরো সময় লাগবে।

এর আগে শুক্রবার বিকাল সাড়ে পাঁচটা থেকে পুলিশ ও কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের নও মুসলিম আব্দুল্লার বাড়িটি ঘিরে রাখে।

ঝিনাইদহের পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দুইরুম বিশিষ্ট টিনের এই বাড়িতে জঙ্গি আস্তানা আছে এমন খবরের ভিত্তিতে তারা বাড়িটি ঘিরে রেখেছে। বাড়ির মধ্যে কিউ নেই বলে তিনি জানান। বাড়ির মালিক আব্দুল্লাহ ৫ বছর আগে হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইত্তেফাক

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের