,

‘মনে হচ্ছিল, চামড়া নিজেকেই নিজে খেয়ে ফেলছে’

news-image

অনলাইন ডেস্ক : ২০১০ সাল থেকে এ পর্যন্ত লন্ডন শহরে ১৮০০-এর বেশি এসিড হামলার ঘটনা ঘটেছে। পূর্ব লন্ডনের ম্যাঙ্গল নামক নাইটক্লাবে গত সোমবার গভীর রাতেও এসিড হামলা করা হয়। এতে ২০ জন আহত হয়। আহতদের একজন দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের ডোরসেট কাউন্টির বাসিন্দা সোফি হল।

সোমবার রাতে বন্ধুর ২২তম জন্মদিন উদযাপন করতে ম্যাঙ্গল নাইটক্লাবে গিয়েছিলেন। সেখানেই এমন অমানবিক ঘটনার শিকার হন। সোফির মুখ ও কাঁধের কিছু অংশ এসিডে পুড়ে গেছে। ঘটনার পরপরই তাকে এসেক্সের বার্ন হাসপাতালে ভর্তি করা হয়। এখন পরিবারের সঙ্গে থাকলেও ভয়াল সেই রাতের অভিজ্ঞতা কিছুতেই ভুলতে পারছেন না ২১ বছরের সোফি।

হামলার শিকার হওয়ার পর দেয়া এক সাক্ষাৎকারে সোফি বলেন, ‘তখন প্রায় রাত ১টা। সামান্য পরেই আমরা বেরিয়ে যাব ভাবছিলাম। ওই মুহূর্তেই গোলমালের শব্দ শুনতে পাই এবং ক্লাব কক্ষটি ধোঁয়ায় ছেয়ে যায়। ধোঁয়া পরিস্কার হয়ে পাওয়ার পরপরই আমাদের উদ্দেশ্যে করে তরল কিছু নিক্ষেপ করা হয়। সেটি সামান্য পরিমাণ এসিড ছিল না। প্রায় ৩০ সেকেন্ড ধরেই এটি আমাদের গায়ে ছুড়ে দেয়া হয়। এতে সবাই আতঙ্কগ্রস্থ হয়ে চিৎকার করা শুরু করে। খুব ব্যথা করছিল, সে অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। মনে হচ্ছিল শরীরের চামড়া নিজেকেই নিজে খেয়ে ফেলছে!’ সূত্র : ডেইলি মেইল

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে