,

জ্বালানি তেল সংকটে উত্তর কোরিয়া, নেপথ্যে চীন!

news-image

অনলাইন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই উত্তর কোরিয়ায় আন্তর্জাতিক গোষ্ঠীর নিষেধাজ্ঞা চলছে। আর এমন অবস্থায় দেশটি চীনে থেকে সরবরাহ করা জ্বালানি তেলের ওপরেই পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে জ্বালানি তেলের তীব্র সংকট। এ ব্যাপারে বিশেষজ্ঞরা মনে করছেন, চীন তেল সরবরাহ কমিয়ে দেওয়া এমনটা হয়েছে বলে মনে করছেন। তবে এ প্রসঙ্গে চীনের সংশ্লিষ্ট দপ্তরের কেউ মন্তব্য করতে রাজি হননি।

জানা গেছে, রাজধানী পিয়ং ইয়ংয়ে তেল সংকটের কারণে বিদেশি সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার গাড়িতে তেল সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয়দেরও সীমিত তেল দেওয়া হচ্ছে। বহু পেট্রল পাম্পেই দীর্ঘ লাইন তৈরি হয়েছে।

এদিকে, পারমাণবিক অস্ত্র পরীক্ষা ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার কারণে বেশ কিছুদিন আগেই উত্তর কোরিয়ার ওপর বাণিজ্য নীতিতে কড়াকড়ি আরোপ করেছে চীন। দেশটি থেকে স্বর্ণ ও মূল্যবান খনিজ পদার্থ আমদানি এবং বিমানের জ্বালানি তেল রফতানি বন্ধেও নির্দেশ দিয়েছে চীনা কর্তৃপক্ষ।

উল্লেখ্য, পারমাণবিক বোমাসহ কয়েকবার ক্ষেপনাস্ত্র পরীক্ষার ঘটনায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে উত্তর কোরিয়ার ওপর আরোপিত অর্থনৈতিক অবরোধ কড়াকড়ি করার সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সিদ্ধান্তের আলোকেই উত্তর কোরিয়ার ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত চীন এবার এ উদ্যোগ নিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের