সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহের জঙ্গি আস্তানায় ১৪ কন্টেইনার রাসায়নিকসহ বোমা-অস্ত্র ও গুলি উদ্ধার

news-image

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামে ‘জঙ্গি আস্তানায়’ দ্বীতিয় দিনের অভিযান চলছে। এরইমধ্যে আস্তানা থেকে ১৪ কন্টেইনার রাসায়নিক এবং পিস্তিল ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। এছাড়া প্রচুর ইম্প্রোভাইসড এক্সপ্লোসিভ ডিভাইস, তিনটি সুইসাইডাল ভেস্ট, একটি প্রেসার কুকার বোমা পাওয়া গেছে।
এর আগে গতকাল শুক্রবার সেখানে অভিযান চালিয়ে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। সেখানে প্রচুর বিস্ফোরক দ্রব্য, গ্রেনেড ও বোমাভর্তি আত্মঘাতী বন্ধনী (সুইসাইডাল ভেস্ট) পাওয়া গেছে বলেও জানায় ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
জঙ্গি আস্তানা সন্দেহে দুই কক্ষের টিনের যে বাড়িতে অভিযান চালানো হয়, এর মালিক আবদুল্লাহ নামের এক ব্যক্তি।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) “িার আহম্মদ জানান, আজ শনিবার সকাল থেকে অভিযান আবার চালানো হবে। তিনি বলেন, ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। বাড়ির মালিক আবদুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি জেএমবির সদস্য। আবদুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, প্রেশার কুকার বোমা, রাসায়নিক পদার্থে ভরা ২০টি কনটেইনার, প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।
গত মার্চ মাসে চট্টগ্রাম, সিলেট ও মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানে নারীসহ বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়। কুমিল্লার কোটবাড়ীতে একটি জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা