,

ব্রিটেনে হালাল মাংস নিয়ে দুই বাংলাদেশির প্রতারণা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :দীর্ঘদিন ধরে মানুষের ধর্মীয় অনুভূতির সুযোগ ব্যবহার করে হালাল মাংসের নামে সাধারণ টার্কি সরবরাহ করে আসছিলেন ব্রিটেনের বাংলাদেশি বংশোদ্ভূত দুই ব্যবসায়ী। অবশেষে টার্কি কিমাকে হালাল ভেড়ার কিমা হিসেবে বিক্রির দায়ে ২ বাংলাদেশি ব্যবসায়ীকে ৫ বছর করে কারাদণ্ড দিয়েছে লেস্টার ক্রাউনকোর্ট।

মাহমুদুর রহমান (৪৬) ও কামাল রহমান (৫৪) নামের এই দুই বাংলাদেশি পিটারবারায় মাংসের ব্যবসা করে আসছিলেন। ট্রেডিং স্ট্যান্ডার্ড অথরিটি দ্বারা তাদের এ জালিয়াতি ধরার পর গত ৯ মার্চ তারা লেস্টার ক্রাউন কোর্টের ট্রাইব্যুনালে বিচারের সম্মুখীন হয়েছিলেন। অপরাধ প্রমাণিত হওয়ায় তাদেরকে ২০ এপ্রিল ৫ বছর করে কারাদণ্ড দেয়া হয়। সেই সঙ্গে উভয়কে ১২০ পাউন্ড করে জরিমানা করা হয়।

২০১৩ সালে ঘোড়ার মাংস বিক্রির কেলেঙ্কারির পর লিসেস্টারসেয়ার ফুড সেফটি টিম নিয়মিত পরীক্ষা শুরু করলে তাদের এ জালিয়াতি ধরা পড়ে। ডাচ বাংলা লিমিটেড নামের সরবরাহকারী পিটারবারের এ প্রতিষ্ঠানটি টার্কি মাংসকে হালাল ভেড়া হিসেবে লেস্টারশায়ার, মিডিলসবারা, ও পোর্স্টমাউথ এলাকার বিভিন্ন দোকান, পাইকারি বিক্রেতা, রেস্টুরেন্টে সরবরাহ করে থাকতো। যার পরিচালক ছিলেন মাহমুদর রহমান।

বিচারক বলেন, মাংসগুলো না ছিলো ভেড়ার না ছিলো হালাল। যা লেস্টার সিটি কাউন্সিলের জাল লেভেল লাগানো হয়েছিল।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের