,

আজ শাহরুখ-সালমানের মামলার রায়

news-image

 

বিনোদন ডেস্ক :শুটিং সেটে মন্দিরে জুতা পায়ে উঠে ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গৌরব গুলাতি নামক এক ভারতীয় আইনজীবি এই মামলা করেন দিল্লীর আদালতে।

মামলার শুনানী শেষে আজ পূর্ণাঙ্গ রায় প্রকাশ করবে বলে জানিয়েছে আদালত।

জানা যায়, ওই দুই তারকাকে অভিযুক্ত করে দায়ের করা মামলার রায় ঘোষণার প্রথম তারিখ ধার্য করা হয়েছিলো ১ জুন। কিন্তু অনির্দিষ্টি কারণ দেখিয়ে রায় পিছিয়ে মামলার আরো একটি শুনানি অনুষ্ঠিত হয় শনিবার। শনিবার শুনানী শেষে আগামী ৬ জুন অর্থাৎ (আজ) রায় প্রকাশের দিন ধার্য করেছে আদালত।

তবে রায়ের ফলাফল নিয়ে চিন্তিত নন এই দুই তারকার আইনজীবিরা। কারণ পুলিশি রিপোর্টে উল্লেখ করা হয়েছিলো ‘রিয়েলিটি শো’ -এর শুটিংয়ের জন্য স্টুডিওতে মন্দিরের সেট বানানো হয়েছিল। সেখানে ঢুকে ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ার কোনো উদ্দেশ্য বা সুযোগ কোনোটাই ছিল না শাহরুখ ও সালমানের।

উল্লেখ্য, আসছে ঈদেই মুক্তি পেতে যাচ্ছে সালমান খান অভিনীত নতুন ছবি ‘সুলতান’। তিনি আপাতত ব্যস্ত আছেন সে ছবির প্রচারণার কাজেই। আর শাহরুখ তার নতুন ছবি ‘রইস’ নিয়ে ব্যস্ত রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের