বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

উচ্চ সতর্কাবস্থায় চীনের বোমারু বিমান

news-image

উত্তর কোরিয়ায় সম্ভাব্য যে কোনো পরিস্থিতি সৃষ্টি হলে সেখানে হস্তক্ষেপের জন্য প্রস্তুত হচ্ছে চীন। সেজন্যই বিমানবাহিনীর ত্রুক্রজ ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম বোমারু বিমানকে ‘উচ্চ সতর্কাবস্থায়’ রেখেছে দেশটির সেনাবাহিনী। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা বৃহস্পতিবার এ দাবি করেছেন। আগের দিন রাশিয়াও উত্তর কোরিয়ার সঙ্গে তাদের সীমান্তে সৈন্য ও সাঁজোয়া যান পাঠাচ্ছে বলে খবর ছড়িয়ে পড়ে। খবর সিএনএনের।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তরের ওই কর্মকর্তা বলেন, বিপুলসংখ্যক চীনা সামরিক বিমান গত বুধবার থেকে সম্পূর্ণ প্রস্তুত রাখা হয়েছে। চীনের এই তৎপরতায় যুক্তরাষ্ট্র মনে করছে, উত্তর কোরিয়ায় কোনো পরিস্থিতি সৃষ্টি হলে যথাসম্ভব দ্রুত প্রতিক্রিয়া দেখানোর চেষ্টা করবে চীন। এ ব্যাপারে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং কিছু বলতে অস্বীকৃতি জানান। উত্তর কোরিয়ার একাধিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রেক্ষাপটে কোরিয়ান উপদ্বীপে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ঝুঁকি তৈরি হয়েছে পরমাণু যুদ্ধের। যুক্তরাষ্ট্র ও উত্তর কোরিয়া সম্প্রতি যুদ্ধংদেহী হয়ে পড়ায় উদ্বিগ্ন উত্তর কোরিয়ার দীর্ঘদিনের মিত্র চীন। পিয়ংইয়ং এমন হুমকিও দিয়েছে, যুক্তরাষ্ট্র হামলার প্রস্তুতি নিচ্ছে খবর পেলে আগেই পরমাণু হামলা চালিয়ে দেবে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ায় হামলা চালিয়ে মুহূর্তেই ধ্বংস করে দেওয়া হবে।

চীন অনেক দিন ধরেই এ বিষয়ে উদ্বিগ্ন যে, সেখানে বর্তমান শাসকগোষ্ঠীর পতন হলে দেশটিতে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। এতে প্রচুর শরণার্থী ঢুকবে চীনে। পাশাপাশি যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ মিত্র দক্ষিণ কোরিয়ার সরকারের অধীনে দুই কোরিয়ার সম্ভাব্য পুনরেকত্রীকরণও হতে পারে।

তা ছাড়া দক্ষিণ কোরিয়ায় যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিও চীনের পছন্দ নয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ায় উচ্চমাত্রার থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা স্থাপনের সিদ্ধান্ত নেয়। এর প্রতিবাদ জানিয়েছে চীন। উত্তর কোরিয়া ও চীনের মধ্যে অর্থনৈতিক সংযোগ রয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক কর্মকর্তারা মনে করেন, উত্তর কোরিয়া সংকট সমাধানে বেইজিংয়ের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগে সমালোচনা করলেও পিয়ংইয়ংয়ের তৎপরতা নিয়ন্ত্রণে ভূমিকা রাখায় সম্প্রতি সফররত চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের প্রশংসা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প প্রশাসনের জ্যেষ্ঠ কয়েকজন কর্মকর্তা বলেছেন, উত্তর কোরিয়া-সংক্রান্ত কৌশল ঠিক করতে চীনকেই গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। এক কর্মকর্তা বলেন, ‘কেউ ভাবছে না যে, চীন উত্তর কোরিয়াকে সামরিক চাপ দেবে বা শাসকগোষ্ঠীকে শায়েস্তা করবে; কিন্তু আমাদের কৌশলে রাজনৈতিক সমাধানে পেঁৗছাতে চীনকে গুরুত্ব দেওয়া হচ্ছে।’ দৃশ্যত, চীনও সাড়া দিচ্ছে। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লু ক্যাং বলেছেন, বেইজিং উত্তর কোরিয়ার সাম্প্রতিক পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র তৎপরতা নিয়ে সাংঘাতিক উদ্বিগ্ন। তিনি এই ইস্যুতে ওয়াশিংটনের ভূমিকারও প্রশংসা করেন।

এ জাতীয় আরও খবর

হাসপাতালের প্রতিবেদন জমা, অপেক্ষায় সরকারি তদন্ত রিপোর্ট

নিজেদের নির্দোষ দাবি করে আদালতে যা বললেন সোহেল-স্বপ্না

সন্ধ্যা ৭টায় দোকান বন্ধ: ব্যবসায়ীদের বিকল্প সময়সূচি দাবি

কুয়েত-বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার দাবি

সিআইডির ভারপ্রাপ্ত প্রধান আলি আকবর খান

ঢাকায় আজ নামতে পারে স্বস্তির বৃষ্টি

ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ফিদান

শাহজালাল বিমানবন্দরের রানওয়েতে যানবাহনের নিরাপত্তা চ্যালেঞ্জ

লেবাননে হামলা অব্যাহত, ট্রাম্পের ঘোষণার পরও উত্তেজনা

জুনে বাংলাদেশে তাপপ্রবাহের তীব্রতা

বিশ্বকাপ মিশনে রোনালদো

কেশম দ্বীপে মার্কিন হামলা, উত্তেজনা বৃদ্ধি