,

ঝিনাইদহ জঙ্গি আস্তানায় ‘অপারেশন সাউথ প’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : ঝিনাইদহের পোড়াহাটি গ্রামে সন্দেহজনক ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন সাউথ প’।

শুক্রবার রাতে অভিযান স্থগিত ঘোষণা করে জানানো হয়েছিল, শনিবার সকাল ৭টায় অভিযান পুনরায় শুরু হবে। তবে বৃষ্টির কারণে কিছুটা বিলম্বিত হয়। পরে সকাল সাড়ে ৯টার দিকে অভিযান শুরু হয়।

এর আগে, শুক্রবার অভিযান চালিয়ে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। সেসময় ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানিয়েছিল, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, প্রেসার কুকার বোমা, ২০ কনটেইনার ভরা রাসায়নিক পদার্থ এবং প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।

জঙ্গি আস্তানা সন্দেহে দুই কক্ষের টিনের যে বাড়িতে অভিযান চালানো হয়, এর মালিক আবদুল্লাহ নামের এক ব্যক্তি।

শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) দিদার আহম্মদ জানান, ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। বাড়ির মালিক আবদুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি জেএমবির সদস্য।

তিনি আরো জানান, আবদুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। এরপর থেকে সে আলমসাধু চালাতো বলে স্থানীয়রা জানান। তবে এলাকার কারো সঙ্গে মিশতেন না।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে