,

আফগানিস্তানে তালেবানের হামলায় নিহত ৭০ সেনা

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সেনাবাহিনীর পোশাক পড়ে একটি সামরিক ঘাটিতে চালানো তালেবান হামলায় কমপক্ষে ৭০জন নিহত হয়েছে বলে আফগান কর্তৃপক্ষ জানিয়েছে। মাজার ই শরিফের সেনা ঘাটিতে এ ঘটনা ঘটে।
অন্যদিকে সিরিয়ায় ইসলামিক স্টেট গ্রুপের একজন শীর্ষ নেতাকে হত্যার কথা জানিয়েছে পেন্টাগন।
আফগান সেনাবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন, সৈনিকরা যখন শুক্রবারের নামাজের জন্য সেনা ঘাটির বাইরে বের হচ্ছিল, তখন সেনা সদস্যদের মতোই পোশাক পড়ে সন্ত্রাসীরা হামলা চালায়। তারা আরেকটি দল হামলা করে ক্যান্টিনে থাকা সেনাদের উপর।
তালেবান জানিয়েছে, তাদের হামলাকারীরা আত্মঘাতী বিস্ফোরণ ঘটিয়ে প্রথমেই ঘাটির প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙ্গে দেয়।
আফগানিস্তানের মাজার ই শরিফের বাইরে ওই সেনা ঘাটিতে দিনের শেষভাগেও হামলাকারীদের সঙ্গে সংঘর্ষ চলছিল এবং কর্তৃপক্ষ বলছে, হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে।
সহিংসতায় কমপক্ষে দশজন তালেবান জঙ্গি নিহত হয়েছে।
এদিকে পেন্টাগন জানিয়েছে যে, ইসলামিক স্টেট গ্রুপের নেতা আবু বকর আল বাগদাদির একজন ঘনিষ্ঠ সহযোগী তাদের কমান্ডো অভিযানে নিহত হয়েছে।
আবদুল রহমান আল উজবেকি সিরিয়ায় নিহত হন, যিনি নববর্ষের রাতে ইস্তানবুলের একটি নৈশ ক্লাবে হামলার পরিকল্পনার সাথে জড়িত ছিলেন।
বিবিসি

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের