সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে জঙ্গি আস্তানা ঘিরে রেখেছে পুলিশ, ফের অভিযান শুরু

news-image

ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটি গ্রামের সন্দেহজনক ‘জঙ্গি আস্তানাটি’ এখনো ঘিরে দ্বিতীয় দিনে অভিযান শুরু হয়েছে।
গতকাল শুক্রবার অভিযান চালিয়ে কোনো জঙ্গিকে পাওয়া যায়নি। সেখানে প্রচুর বিস্ফোরক দ্রব্য, গ্রেনেড ও বোমাভর্তি আত্মঘাতী বন্ধনী (সুইসাইডাল ভেস্ট) পাওয়া গেছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট।
জঙ্গি আস্তানা সন্দেহে দুই কক্ষের টিনের যে বাড়িতে অভিযান চালানো হয়, এর মালিক আবদুল্লাহ নামের এক ব্যক্তি।
গতকাল রাত সাড়ে ১০টার দিকে ঘটনাস্থলে সংবাদ ব্রিফিংয়ে পুলিশের খুলনা রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) “িার আহম্মদ জানান, আজ শনিবার সকাল থেকে অভিযান আবার চালানো হবে। তিনি বলেন, ওই বাড়িতে বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য, বোমা তৈরির সরঞ্জাম ও অস্ত্র রয়েছে। বাড়ির মালিক আবদুল্লাহ এ ঘটনার সঙ্গে জড়িত। তিনি জেএমবির সদস্য। আবদুল্লাহ পাঁচ বছর আগে সনাতন ধর্ম থেকে ধর্মান্তরিত হয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন।
ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে জানানো হয়েছে, ঝিনাইদহের ওই জঙ্গি আস্তানা থেকে একটি নাইন এমএম পিস্তল, তিনটি সুইসাইডাল ভেস্ট, প্রেশার কুকার বোমা, রাসায়নিক পদার্থে ভরা ২০টি কনটেইনার, প্রচুর পরিমাণে তৈরি বোমা (আইইডি) ও ডেটোনেটর পাওয়া গেছে।
গত মার্চ মাসে চট্টগ্রাম, সিলেট ও মৌলভীবাজারে জঙ্গি আস্তানায় অভিযানে নারীসহ বেশ কয়েকজন জঙ্গি নিহত হয়। কুমিল্লার কোটবাড়ীতে একটি জঙ্গি আস্তানা থেকে বিস্ফোরক দ্রব্য পাওয়া গেলেও কাউকে পাওয়া যায়নি।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট