,

‘স্বাধীনতাবিরোধীরা ভারত বিরোধিতাকেই পুঁজি করছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের কুটনৈতিক সাফল্যের সঙ্গে পেরে উঠতে না পেরে বিকল্প হিসেবে ভারত বিরোধীতাকেই পুঁজি করেছে স্বাধীনতাবিরোধীরা বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী। শুক্রবার রাজধানীর সদরঘাটস্থ সাইকেল মাঠে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের আওতাধীন ৩৭নং ওয়ার্ডের ত্রি-বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ওমর ফারুক চৌধুরী বলেন, উত্তাল সমুদ্র পাড়ি দেওয়ার ক্ষিপ্রতা আছে বলেই শেখ হাসিনা আজ বিশ্ব রাজনীতিতে এক রোলমডেল। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরকে কটাক্ষ করে বিএনপি নেত্রীর দেয়া নেতিবাচক বক্তব্যের প্রত্যুত্তরে জনগণ জানতে চায়-‘ম্যাডাম, দেশ বিক্রি কীভাবে হয়?’

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক ভারত সফরের পর থেকেই বিএনপি নেত্রী ধুয়ো তুলেছেন দেশ বিক্রি করে আসা হয়েছে ভারতের কাছে। অবশ্য বাংলাদেশের রাজনীতিতে বিষয়টি নতুন কিছু নয়।

যুবলীগ চেয়ারম্যান বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়াকে উদ্দেশ্য করে বলেন, বেগম জিয়া চোখ খুলুন। আজকে আন্তর্জাতিক কুটনীতিতে বাংলাদেশ সংহত অবস্থান এসেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। দেশকে এগিয়ে নিতে না পারেন অন্তত দেশের এই অগ্রাযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করবেন না।

এর আগে জাতীয় সংগীতের মাধ্যমে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলন উদ্বোধন করেন মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাট। সম্মেলনের সভাপতিত্ব করেন ৩৭ নং ওয়ার্ড যুবলীগের আহ্বায়ক হানিফ আকন্দ এবং যৌথভাবে সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক জাবেল আহমেদ পাপন ও ইব্রাহিম হোসেন রনি।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে ৩৭নং ওয়ার্ডের সভাপতি পদে জাবেল হোসেন পাপন ও সাধারণ সম্পাদক পদে ইব্রাহিম হোসেন রনি নির্বাচিত হন। এছাড়া সহ-সভাপতি পদে দ্বীন ইসলাম, ইমাম হোসেন বাতাসী, মোহাম্মদ আলী, মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মো. আবু তাহের, মো. আবুল কালাম, সাংগঠনিক সম্পাদক পদে মো. শফিকুল ইসলাম ও মো. রাজু আহমেদ নির্বাচিত হন।

৩৭নং ওয়ার্ড যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, যুবলীগ সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য অ্যাড. কাজী নজীব উল্লাহ হীরু, যুবলীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক বদিউল আলম, দফতর সম্পাদক কাজী আনিসুর রহমান, শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মিজানুল ইসলাম মিজু, সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা, মহানগর দক্ষিণের সহ-সভাপতি সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, সম্পাদক মণ্ডলীর সদস্য এমদাদুল হক এমদাদ, ফিরোজ উদ্দিন আহমেদ সায়মন, অ্যাড. শাহনাজ পারভীন হীরা, খন্দকার আরিফুজ্জামান, রিয়াজ আহমেদ ফালান, সদস্য গোলাম ফেরদৌস ইবরাহিমসহ আরো অনেকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে