,

আবারো তৃণমূল কংগ্রেসের সভানেত্রী নির্বাচিত মমতা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :প্রত্যাশামতোই পশ্চিমবঙ্গের শাসকদল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী (চেয়ারপার্সন) নির্বাচিত হলেন রাজ্যটির মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। শুক্রবার কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সাংগঠনিক নির্বাচনে সর্বসম্মতিক্রমে মমতাকেই সভানেত্রী নির্বাচিত করা হয়।

সকাল থেকেই নির্বাচনের প্রক্রিয়া শুরু হয় নেতাজী ইন্ডোর স্টেডিয়ামে। নির্বাচনে অংশ নেয় তৃণমূলের প্রায় ৪ হাজারের বেশি সদস্য। যার মধ্যে ছিলেন তৃণমূলের বিধায়ক, সংসদ সদস্য থেকে শুরু করে জেলার পাশাপাশি ১০টি রাজ্যের প্রতিনিধিরাও। নির্বাচন শেষে দলের সহসভাপতি মুকুল রায় এই পদে মমতার নাম ঘোষণা করেন।

১৯৯৮ সালে তৃণমূল কংগ্রেসের জন্মলগ্নের পর থেকে এই নিয়ে চতুর্থবার দলের চেয়ারপার্সন নির্বাচিত হলেন মমতা। আগামী ছয় বছর এই পদে থাকবেন তিনি। এর আগে ২০০১, ২০০৬ ও ২০১১ সালে তিনি দলের সভানেত্রী পদে নির্বাচিত হন।

তবে দলের এই দায়িত্ব অন্য কেউ নিলেই ভাল হত বলে নিজের ইচ্ছার কথা জানান মমতা। সভানেত্রী নির্বাচিত হয়েই মমতা বলেন, ‘এই দায়িত্ব অন্য কাউকে দিলে খুব ভাল হতো। কারণ কাজের চাপে আমি একবারেই দলকে সময় দিতে পারছি না’। তিনি বলেন, ‘আমি একজন কর্মী হয়েই থাকতে চাই, কারণ কর্মীরাই দলের সম্পদ, নেতারা নয়। তৃণমূল মানুষের কল্যাণে কাজ করে’।

যদিও মমতা একথা বলার সঙ্গে সঙ্গেই সভায় উপস্থিত সাধারণ কর্মী থেকে শুরু করে নেতা-নেত্রীরা সকলেই মমতাকে এই সিদ্ধান্ত না নেয়ার জন্য অনুরোধ জানান।

সভানেত্রীর পদে নির্বাচিত হয়েই নেতাজি ইন্ডোরের মঞ্চ থেকে দলের রাজনৈতিক দিকনির্দেশের পাশাপাশি তৃণমূল স্তর থেকে সংগঠনকে চাঙ্গা করাসহ একাধিক নির্দেশও দেন মমতা। পাশাপাশি কেন্দ্রের শাসকদল বিজেপি’কেও নিশানা করেন মমতা। বিজেপির বিরুদ্ধে বিভেদ সৃষ্টির অভিযোগ এনে মমতা বলেন, হিন্দু ধর্মের অর্থ হল সহিষ্ণুতা কিন্তু গেরুয়া দল জাতি, ধর্মের ভিত্তিতে মানুষকে ভাগাভাগি করছে। কিন্তু আমরা সব ধর্মকে সম্মান করি, মানবতাই আমাদের সবচেয়ে বড় পরিচয়’।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের