বুধবার, ২৪শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১০ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

জমজমের পানি নিয়ে জমজমাট ব্যবসা

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক : পবিত্র মক্কা নগরীতে অবস্থিত জমজম কুপের পানি সারা বিশ্বের মুসলমানদের অতি প্রিয়। তারা পবিত্রজ্ঞানে পরম শ্রদ্ধায় এই পানি পান করে থাকে। আর মানুষের এই ভক্তি-শ্রদ্ধাকে পুঁজি করে এক শ্রেণীর মানুষ মেতে উঠেছে জমজমাট ব্যবসায়। এ নিয়ে রিপোর্ট করেছে ”সউদি গেজেট”।

পত্রিকাটি লিখেছে, প্রতি বছর পবিত্র রমজান মাস এলেই এক বোতল জমজমের পানির দাম ৪০ রিয়াল পর্যন্ত চড়ে যায়। অথচ অন্য সময় এর দাম কিছুতেই পাঁচ রিয়ালের বেশি হয় না।

এই বোতলগুলোতে জমজমের পানি ভরা হয় মক্কার বাদশাহ আবদুল্লাহ জমজম ওয়াটার ডিস্ট্রিবিউশন সেন্টারে। এজন্য নেয়া হয় নামেমাত্র ফী।

প্রতি রমজানে এসে জমজমের পানির এই হঠাৎ মূল্যবৃদ্ধির কারণ হলো, কিছু লোক রমজানের কয়েক মাস আগেই জমজমের পানির বিপুলসংখ্যক বোতল কিনে রাখে। আর রমজানে যখন চাহিদা বেড়ে যায় তখন চড়া দামে বিক্রি করে।
এই ব্যবসায়ীরা সচরাচর জমজমের পানির বোতল কিনে থাকে সাধারণ মানুষদের কাছ থেকে। কেউ যখন ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে পানিভর্তি বোতল নিয়ে বের হয়, ওই ব্যবসায়ীরা তার পিছু নেয় এবং প্রতি বোতল এক বা দুই রিয়াল বেশি দামে কিনে নেয়।

মক্কার বেশিরভাগ মানুষ জমজমের পানি দিয়েই রোজা ভাঙতে (ইফতার) ভালোবাসে আর তাই ১০ লিটারের এক বোতল জমজমের পানির জন্য ওরা ২০ রিয়াল, এমনকি ৪০ রিয়াল পর্যন্ত দাম দিতে কার্পণ্য করে না। এটা এসব ব্যবসায়ীর জানা আছে এবং এই সুযোগটা ওরা নেয়।

এ ব্যাপারে আরো জানতে ডিস্ট্রিবিউশন সেন্টারে যান সউদি গেজেটের প্রতিবেদক এবং লোকজনের সঙ্গে কথা বলেন। এক ব্যক্তি জানান, একদিন তিনি জমজমের ২০ বোতল পানি কেনেন। পানির বোতলগুলো গাড়িতে রেখে চলে যাওয়ার উদ্যোগ নিতেই কয়েকজন আফ্রিকান এসে হাজির। তারা আমার কাছে জানতে চায়, বেশি দাম পেলে আমি ওগুলো বেচবো কি না। একজন প্রতি বোতল ছয় রিয়াল এবং আরেকজন আট রিয়াল দাম দিতে চায়। অবশেষে আমি প্রতি বোতল নয় রিয়াল দামে বিক্রি করতে রাজি হই। ওগুলো আমি কিনেছিলাম ১০০ রিয়ালে, বিক্রি করে পেলাম ১৮০ রিয়াল। লোকগুলো আমাকে বললো আমার গাড়ি ডিস্ট্রিবিউশন সেন্টারের পারকিং এরিয়ার বাইরে নিয়ে যেতে, যাতে ওখানকার সিকিউরিটি গার্ডরা বিক্রির বিষয়টি বুঝতে না পারে। তা-ই হলো। ওরা টাকা দিয়ে বোতল নিয়ে চলে গেলো।

সউদি গেজেটের সাংবাদিক এবার পারকিং এরিয়ার বাইরে গিয়ে দাঁড়ালেন এবং এমন ভাব নিলেন যেন তিনি জমজমের পানির অনেকগুলো বোতল কিনবেন। এবার ২০টি বোতলভর্তি একটি পিকআপ ট্রাককে হাত ইশারায় থামালেন। ড্রাইভারের কাছে জানতে চাইলেন বোতলগুলো বিক্রি করবে কি না।

ড্রাইভার এককথায় রাজি তো হলোই, আবার এমনও বললো যে প্রয়োজনে সে অল্প সময়ের নোটিশে আরো বোতল এনে দিতে পারে। ‘কিভাবে পারবে’ জানতে চাইলে ড্রাইভার জানায় যে তার আত্মীয়স্বজনরা রমজানের আগে প্রচুর পানি কিনে বাড়িতে মজুত করে রেখেছে। রমজানে ওগুলো ওরা চড়া দামে বিক্রি করবে। এই ব্যবসা করে ওরা প্রচুর টাকা কামাই করেছে।

স্থানীয় অনেকেই বলেন, কর্তৃপক্ষ এই অবৈধ ব্যবসা বন্ধে খুব-একটা আন্তরিক নয়। একাজ যে বা যারাই করে থাকুক, এটা বন্ধ হওয়া দরকার। কেননা এটা জনস্বাস্থ্যের জন্যও বিপজ্জনক। কারণ, রমজানের আগে কয়েক মাস ধরে তারা যে পদ্ধতিতে পানিগুলো রাখে তা মোটেই যথার্থ নয়।

এ জাতীয় আরও খবর

‘কথিত স্বামী’ গুঞ্জনে চটেছেন ববি, দিলেন ওপেন চ্যালেঞ্জ

মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য : পিয়া জান্নাতুল

ইনস্টাগ্রামে বিজয়কে আনফলো তৃষার!

১৭ মিনিটে পর্তুগালের ২ গোল

শিবির নেতা সাইফুল্লাহ হত্যার ঘটনায় ২১ জনের নামে মামলা, গ্রেপ্তার ৪

ক্ষমতায় বসার পর বিএনপির সুর পাল্টে গেছে : ডা. শফিকুর রহমান

রোনালদোর বিশ্ব রেকর্ড গোলে এগিয়ে পর্তুগাল

ইনার হুইল প্রেসিডেন্টের সঙ্গে রাষ্ট্রপতির সাক্ষাৎ

স্থানীয় নির্বাচন শুরু হতে পারে সেপ্টেম্বর থেকে

ডব্লিউইএফ প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক

আওয়ামী লীগের সমালোচনায় রিজভী, চক্রান্তের অভিযোগ বিএনপির

ইউরোপজুড়ে ভয়াবহ তাপপ্রবাহ, ফ্রান্সে ১৮ জনের মৃত্যু