,

কয়েক ঘণ্টার বৃষ্টিতেই অচল চট্টগ্রাম নগরী

news-image

নিজস্ব প্রতিবেদক : কয়েক ঘণ্টার টানা বর্ষণে চট্টগ্রাম শহরে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে নগরীর শত শত দোকানপাট, বাসাবাড়ির নিচতলায় ঢুকে পড়েছে পানি। শুক্রবার ভোর থেকে শুরু হওয়া এই বর্ষণ সকাল ১১টার দিকে কমে আসে।

সরেজমিনে দেখা গেছে, মহানগরীর বহদ্দারহাট, চান্দগাঁও, চকবাজার, দুই নম্বর গেট, মুরাদপুর, বাকলিয়া, দামপাড়া ওয়াসা, জিইজি মোড়, অক্সিজেন, বায়েজিদ, আগ্রাবাদসহ অর্ধশতাধিক পয়েন্টে কোথাও হাঁটু পানি, কোথাও কোমর পানি জমে গেছে। পানি জমে যাওয়ায় বিভিন্ন এলাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। চান্দগাঁও, চকবাজার, তেলিপট্টি, বাদুরতলাসহ বিভিন্ন এলাকার বহু বাড়িতে পানি ঢুকে পড়েছে।

মহানগরীর দুই নম্বর গেট এলাকার এক অধিবাসী জানান, দুই নম্বর গেট এলাকায় এখন কোমর সমান পানি। ভবনের নিচতলায় পানি ঢুকে পড়েছে। দুই নম্বর গেট থেকে মুরাদপুর, জিইসিসহ বিভিন্ন এলাকায় সড়কে কোমর পানি থাকায় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।

চকবাজার এলাকার ব্যবসায়ী নুরুজ্জামান খন্দকর বলেন, বৃষ্টি হলেই চকবাজারে পানি জমা তো পুরনো ঘটনা। সকাল থেকে টানা বর্ষণে এলাকায় এখন গলা সমান পানি। মনে হয় যেন অভিভাবকশূন্য নগরীতে পানিতে ভাসছি আমরা।

আগ্রাবাদ এলাকার মো. সেলিম জানান, নগরীর আগ্রাবাদ এক্সেস রোড পুরোপুরি পানিতে ডুবে গেছে। যানবাহন চলাচলও বন্ধ রয়েছে।

শুক্রবার ছুটির দিন থাকায় অফিসগামী যাত্রীদের দুর্ভোগ না থাকলেও নিত্য প্রয়োজনীয় কাজে বাসার বাইরে বের হওয়া মানুষ সড়কে নেমে পড়েছেন চরম দুর্ভোগে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের