,

বরগুনায় বাসচাপায় নিহতের সংখ্যা বেড়ে ৩

news-image

নিজস্ব প্রতিবেদক : বরগুনায় আমতলীতে বাসচাপায় আহত নৌসদস্য এনামুল হকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় কলাপাড়ার স্বাস্থ্য কমপ্লেক্সে তিনি মারা যান।

এর আগে উপজেলার সেকান্দার খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে আমতলী-কলাপাড়া বাসচাপায় ফুয়াদ হোসেন (২৪) ও আবদুস সাদেক (৩০) নামে নৌবাহিনীর দুই সদস্য নিহত হয়েছেন।

আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদুল্লাহ জানান, হতাহতরা মোটরসাইকেল যোগে পটুয়াখালী থেকে কলাপাড়ায় যাচ্ছিলেন। পথে সেকান্দার খালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে একটি যাত্রীবাহী বাস তাদের মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ফুয়াদ ও সাদেক নিহত হন।

তিনি আরও জানান, এনামুলকে উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। চিকিৎসাধীন অবস্থায় দুপুরে এনামুলের মারা যায়। নিহত ফুয়াদ হোসেন ও আবদুস সাদেকের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে বাসটি উদ্ধার করলেও চালক ও সহযোগী পালিয়ে গেছে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের