,

ছাত্রীকে শিক্ষকের কুপ্রস্তাব: ফের পরীক্ষা দিতে চাইলে রাত কাটাতে হবে

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ‘ফের পরীক্ষা দিতে চাও। তাহলে আমার সঙ্গে রাত কাটাতে হবে।’ এভাবেই নাগপুরের পলিটেকনিক কলেজে এক ছাত্রীকে প্রকাশ্যে কুপ্রস্তাব দেন এক শিক্ষক। কুপ্রস্তাব দেয়া ওই শিক্ষকের নাম অমিত গানভী।

ওই ছাত্রীর অভিযোগ, তার সঙ্গে রাত না কাটালে পরীক্ষা হলের টিকিট এবং গুরুত্বপূর্ণ নথি ফিরিয়ে না দেয়ার হুমকি দেন অমিত।

পরে বিষয়টি পুলিশকে জানালে ওই শিক্ষককে গ্রেফতার করা হয়।

ঘটনাটি গত ১৩ এপ্রিলের। নাগপুরের ধর্মপীঠ পলিটেকনিক কলেজে পরীক্ষার সিট পড়েছিল ওই ছাত্রীর। অমিত ছিলেন ওই হলের গার্ড।

জানা গেছে, পরীক্ষা চলাকালীন নকল করার সময় ধরা পড়েন ওই ছাত্রী। পরে ওই ছাত্রীর হল টিকিট, মোবাইল, আইডি কার্ড সবই বাজেয়াপ্ত করে নেন ওই শিক্ষক। ওই ছাত্রী প্রতিবাদ করতে গেলে অমিত তাকে কুপ্রস্তাব দেন। তার সঙ্গে রাত না কাটালে নথি ফিরিয়ে দেবেন না বলে হুমকিও দেন তিনি। এর পরেই সমস্ত ঘটনা কলেজের অধ্যক্ষকে জানান ওই ছাত্রী।

শিক্ষক অমিতওই ছাত্রী পুলিশকে বলেন, আমি বার বারই তাকে বোঝানোর চেষ্টা করছিলাম যে, উনি আমার বাবার বয়সী। কিন্তু উনি আমাকে বলেন, তিনি এখনও অবিবাহিত এবং ফ্রেশ।

এই ঘটনা জানাজানি হতেই উত্তেজনা ছড়ায়। শিবসেনা এবং যুব ক্রান্তির সদস্যরা কালি মাখিয়ে দেয় ওই শিক্ষকের মুখে।

আম্বাজারি থানার ইনস্পেক্টর অতুল সনবিস জানান, বৃহস্পতিবারই যৌন নিগ্রহের অভিযোগে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত শিক্ষককে। আনন্দবাজার

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে