,

অন্তঃসত্ত্বা অবস্থায় অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন সেরিনা

news-image

স্পোর্টস ডেস্ক : টেনিসের সুপারউওম্যান জানিয়ে দিলেন তিনি মা হতে চলেছেন। গত কয়েক দিন ধরেই সেরিনা উইলিয়ামসকে নিয়ে জোর জল্পনা চলছিল, যে তিনি অন্তঃসত্ত্বা। যে জল্পনার অবসান বৃহস্পতিবার ঘটালেন টেনিস কিংবদন্তি। তাঁর মুখপাত্র জানিয়ে দিয়েছেন, অন্তঃসত্ত্বা হওয়ার কারণে এ বছরে কোর্টে নামবেন না সেরিনা। এই খবর ছড়িয়ে পড়া মাত্র ক্রিস এভার্ট থেকে অ্যান্ডি রডিক, অভিনন্দনের বার্তা ভেসে আসে টেনিস মহলের নানা অংশ থেকে। পাশাপাশি আরও একটা অভাবনীয় তথ্য উঠে এসেছে। যা বদলে দিচ্ছে সুপার সেরিনা সম্পর্কে চলতি ধারণাটাও। সেরিনা যা করেছেন তা তো আর কোনও বিশেষণে বোঝানো সম্ভব নয়! অন্তঃসত্ত্বা অবস্থায় খেলতে নেমে অস্ট্রেলীয় ওপেন জিতেছিলেন সেরিনা উইলিয়ামস।

দুনিয়া জুড়ে বিভিন্ন চিকিৎসক এবং বিশেষজ্ঞরা যা বলছেন, তাতে চোখ বোলালে বোঝা যায়, কেন এটা একটা প্রায় অকল্পনীয় একটা ঘটনা। তাঁদের বক্তব্য অনুযায়ী, পাঁচ সপ্তাহের অন্তঃসত্ত্বা থাকার সময় মহিলাদের শরীরে নানা পরিবর্তন আসে। যার সঙ্গে খাপ খাইয়ে নেওয়াটা মোটেই সোজা কাজ নয়। তা ছাড়া চাপ পড়ে কার্ডিওভাস্কুলার সিস্টেম-এর ওপর। শেফিল্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মার্কোস ক্লনিজাকিস বলেছেন, এই সময়ে অনেক মহিলাই বলে থাকেন, তাঁরা ঠিক মতো শ্বাস নিতে পারছেন না। হৃদযন্ত্রের গতিও বেড়ে যায় ওই সময়।

জানা যাচ্ছে, টেনিস কিংবদন্তি যখন বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জেতেন, তিনি আট সপ্তাহের অন্তঃসত্ত্বা ছিলেন। যে সময় খেলা, ট্রেনিং করা, এ সব ভাবাই যায় না। অন্তঃসত্ত্বা অবস্থায় বিভিন্ন খেলায় নেমেছিলেন এমন নাম খুঁজলে কয়েকটা পাওয়া যায়। যেমন, ব্রিটিশ অলিম্পিক্স সাইক্লিং চ্যাম্পিয়ন লওরা কেনি। তিনি বলেছেন, আমি যখন জাতীয় টুর্নামেন্টে নেমেছিলাম, তখন আবিষ্কার করি অন্তঃসত্ত্বা হয়ে পড়েছি। নাইজেরীয় টেবল টেনিস প্লেয়ার অলুফুঙ্কে ওশোনায়েক সাত মাসের অন্তঃসত্ত্বা হওয়া অবস্থায় অলিম্পিক্সে খেলেছিলেন। কিন্তু গ্র্যান্ড স্ল্যামের মতো কঠিন টুর্নামেন্টে, যেখানে দুই সপ্তাহ ধরে লড়তে হয়, সেখানে চ্যাম্পিয়ন হওয়া? এ বোধহয় শুধু সেরিনা উইলিয়ামসের পক্ষেই সম্ভব!

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে